হিলারির চোখে মনিকা ক্লিনটন কেলেঙ্কারি
১৯৯৮ সালে ওভাল অফিসে ক্লিনটন-মনিকার যৌন সম্পর্কের খবর বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলার পর নিজের পরামর্শদাতা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডায়ান ব্লেয়ারের কাছে এভাবেই মনের কথাগুলো তুলে ধরেছিলেন হিলারি। ২০০০ সালে তার মৃত্যুর পর তার ব্যক্তিগত বেশ কিছু চিঠি ও ডায়রি আরকানসাস বিশ্ববিদ্যালয়ে দান করে দেন ডায়ানের স্বামী। সেইসব নথিপত্র থেকেই সম্প্রতি হিলারির সেইসব মন্তব্য তুলে এনেছে ওয়াশিংটন ফ্রি বিকন নামে একটি ওয়েবসাইট। মনিকার দাবি ছিল, ক্লিনটনের সঙ্গে ওভাল অফিসে তার নয়বার যৌন সংসর্গ হয়। কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে তা অস্বীকার করেন ক্লিনটন। ‘সেই প্রেমের’ নমুনা হিসাবে মনিকা হাজির করেন তার একটি নীল গাউন, যেখানে ক্লিনটনের ডিএনএ পাওয়া যায়। ঘটনার আকস্মিকতায় ভাঙা মন নিয়েও ক্লিনটনের পক্ষে কথা বলে গেছেন হিলারি। তিনি মনিকাকে দায়ী করেছেন, সমালোচকদের দুষেছেন।ইত্তেফাক
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








