হিলারি তার মেয়াদ শেষ করার পর রাজনীতি থেকে অবসর নেবেন
ইউএসএ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার মেয়াদ শেষ করার পর রাজনীতি থেকে অবসরে যাবেন। প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে জয়ী হলেও হিলারি কোনো পদ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন। ২০১২ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও বাতিল করে দেন তিনি। খবর বিবিসি অনলাইনের।বুধবার কায়রো সফরে দ্বিতীয় মেয়াদে তিনি কোনো পদে আসীন হবেন কি-না এমন প্রশ্নের জবাবে হিলারি এ কথা বলেন। যদি তাকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা প্রতিরক্ষামন্ত্রী করা হয় তাহলে তিনি দায়িত্ব নেবেন কি-না এ প্রশ্নের জবাবেও হিলারি না-বাচক উত্তর দেন।
এদিকে গতকাল বৃহস্পতিবার তিউনিসে সংস্কারের আহ্বান জানিয়ে হিলারি ক্লিনটন বলেন, সফল একটি বিপ্লবের পর এখন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সংস্কার প্রয়োজন। তিউনিসিয়ার রাজধানী তিউনিসে হিলারি বলেন, বিপ্লব মানুষের মনে অনেক আশার সঞ্চার করেছে। হিলারি দেশটির অন্তর্বর্তী সরকারের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








