হৃতিকে মাইকেল জ্যাকসনের আত্মা!
আবার সবার মুখে মুখে এল ‘ব্যাংগ ব্যাংগ’ প্রসঙ্গ। ছবির শীর্ষসংগীত মুক্তি পেল। সঙ্গে দেখা মিলল হৃতিকের এমজে অবতার। অর্থাৎ মাইকেল জ্যাকসনের স্টাইলে এই গানে দেখা যাবে ডুগ্গুকে।
হৃতিকের অসাধারণ নাচের চর্চা রয়েছে সব মহলে। কিন্তু এর আগে কখনো তাকে এমজে স্টাইলে দেখা যায়নি। ঘনিষ্ঠ সূত্রের খবর, এই গানের মাধ্যমে মাইকেল জ্যাকসনকে শ্রদ্ধার্ঘ্য দিতে চেয়েছেন হৃতিক। আসলে হৃতিক যে আরো অনেকের মতো মাইকেল জ্যাকসনের বড় ভক্ত, তা তো সবাই জানেন। তাই এ সুযোগ ছাড়েননি তিনি।
হৃতিকের কথায়, “যখন থেকে নাচের মানে বুঝেছি, তখন থেকে মাইকেল জ্যাকসনকেই আদর্শ মেনে এসেছি। ঘণ্টার পর ঘণ্টা টিভির পর্দায় প্লে আর পস করে করে এমজের একটা একটা নাচের অংশ তুলতাম।”
ঋতিক বলেন, “আমি ওনার (জ্যাকসন) স্টাইল ও শক্তিশালী নাচের ভক্ত। যখন বস্কো ও সিড আমায় মাইকেল জ্যাকসন নাচের কথা বলল। আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম, আমি এমজের ধারে কাছেও আসতে পারব না। তার পর ভাবলাম, না, আমার মনে ওর জন্য যে ভালবাসা রয়েছে, তার জন্যই আমি নিজের মতো করে ওর স্টাইলে নাচব।বাংলাদেশ প্রতিদিন
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
