হেলথ ইন্সুরেন্স ওবামাকেয়ারের কয়েকশত কোটি ডলার আটকে দিল ট্রাম্প প্রশাসন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার স্বাস্থ্য বিষয়ক আইনের অধীনে হেলথ ইন্সুরেন্স ওবামাকেয়ার পাওয়া ব্যক্তিদের শত শত কোটি ডলারের পাওনা স্থগিত করে দিয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন। বলা হয়েছে, সম্প্রতি ফেডারেল একটি কোর্ট ওই অর্থ ছাড় না দিতে রুলিং দিয়েছে। শনিবার ট্রাম্প প্রশাসনের এমন ঘোষণা তোলপাড় হচ্ছে মার্কিন মুলুক। ওবামাকেয়ারের অধীনে যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হতেন এতদিন। এই সেবা দেয় দ্য সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস। তারা ওবামাবাকেয়ার বা আফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অধীনে ১০৪০ কোটি ডলার বিতরণ করতে। এই সেবা যারা পেতেন তাদের স্বাস্থ্য সেবা এখন ঝুঁকিতে পড়বে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকেই ওবামা কেয়ারের বিরুদ্ধে। তিনি এর কড়া সমালোচনা করেছেন। তাই তার ক্ষমতা ব্যবহার করে ওবামাকেয়ার বিলকে এমন অবস্থায় নিয়ে এসেছেন। এর আগে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে এই আইনটি বাতিল করে নতুন একটি আইন করার চেষ্টা করেন তিনি। কিন্তু ব্যর্থ হন। ওবামাকেয়ারের অধীনে প্রায় ২ কোটি মার্কিনি তাদের স্বাস্থ্য বিষয়ক ইন্সুরেন্সের আওতায় এসেছিলেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!