হোয়াইট হাউসে সর্বোচ্চ বেতন কার ?
অনলাইন ডেস্ক : দুনিয়ার বড় বড় অনেক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউস। শিক্ষাদীক্ষা আর বিদ্যাবুদ্ধিতে পাকা সব বাঘা কর্মকর্তা সেখানে কাজ করেন। তাঁদের বেতন-ভাতাও বেশ লোভনীয়। প্রেসিডেন্টের বেতনের বাইরে এসব কর্মকর্তার মধ্যে সবচেয়ে বেশি বেতন পান কে? মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শীর্ষস্থানীয় ২২ জন উপদেষ্টার প্রত্যেকে বেশ মোটা অঙ্কের বেতন-ভাতা পান। বাংলাদেশি মুদ্রায় তা বছরে এক কোটি ৩১ লাখ ৫৯ হাজার টাকা (এক লাখ ৭২ হাজার ২০০ ডলার)। তবে তাঁদের বাইরেও রয়েছেন আরেক ব্যক্তি, যিনি উপদেষ্টাদের চেয়েও ৩০ শতাংশ বেশি বেতন পান। কে তিনি? সেই ব্যক্তি চিফ স্টাফ ডেনিস ম্যাকডোনাফ নন। ওবামার জ্যেষ্ঠ উপদেষ্টা ও ঘনিষ্ঠ বন্ধু ভ্যালেরি জ্যারেট নন। অভিবাসন সংস্কার কার্যক্রমের তদারককারী সিসিলিয়া মুনোজ নন। অভ্যন্তরীণ নিরাপত্তা (হোমল্যান্ড সিকিউরিটি) ও সন্ত্রাসবিরোধী উপদেষ্টা লিসা মোনাকোও নন। তাহলে কে? হোয়াইট হাউসে বর্তমানে ৪৬০ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। গতকাল শুক্রবার হোয়াইট হাউসের কর্মীদের বেতন-ভাতাসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুসারে, হোয়াইট হাউসের কর্মীদের বার্ষিক বেতন বাংলাদেশি মুদ্রায় ২৮৯ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা (তিন কোটি ৭৯ লাখ ডলার)। এতে দেখা গেছে, কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান সেথ হুইলার। তিনি জাতীয় অর্থনৈতিক পরিষদের (ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল) জ্যেষ্ঠ উপদেষ্টা। ওবামার হাউজিং ফিন্যান্সের কৌশল প্রণয়ন করেন তিনি। হোয়াইট হাউসের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী হুইলারের বার্ষিক বেতন এক কোটি ৭১ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা (দুই লাখ ২৫ হাজার ডলার)। প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক জেন স্পারলিংয়ের চেয়েও বেশি বেতন পান হুইলার। স্পারলিংয়ের বার্ষিক বেতন এক কোটি ৩১ লাখ ৫৯ হাজার টাকা (এক লাখ ৭২ হাজার ২০০ ডলার)। দেশটির ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বার্ষিক বেতন এক কোটি ৭৬ লাখ ২৯ হাজার ৪০০ টাকা (দুই লাখ ৩০ হাজার ৭০০ ডলার)। আর প্রেসিডেন্ট ওবামার বার্ষিক বেতন তিন কোটি পাঁচ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা (চার লাখ ডলার)।প্রথম আলো
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








