হোয়াইট হাউসে সিএনএনের সাংবাদিকের পরিচয়পত্র স্থগিত (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হোয়াইট হাউসে নিযুক্ত সিএনএনের প্রধান প্রতিনিধি জিম অ্যাকোস্টার পরিচয়পত্র স্থগিত করা হয়েছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকবিত-ার কয়েক ঘন্টা পরেই তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার সংবাদ সম্মেলন চলাকালে প্রশ্নোত্তর পর্বে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা কাটাকাটি চলতে থাকে জিম অ্যাকোস্টার। এক পর্যায়ে তার প্রতি ক্ষিপ্ত হন ট্রাম্প। স্টাফদেরকে ওই সাংবাদিকের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিতে বলেন তিনি। তার নির্দেশ পেয়ে হোয়াইট হাউসের একজন নারী কর্মী জিম অ্যাকোস্টার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডারস বলেছেন, জিম এক যুবতীর শরীরে হাত রাখার জন্য তার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেয়া হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জিম।
সংবাদ সম্মেলন চলাকালে জিম অ্যাকোস্টা প্রশ্ন করেন প্রেসিডেন্ট ট্রাম্পকে। তিনি ট্রাম্পেকে মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া অভিবাসী সম্পর্কে প্রশ্ন শুরু করেন। এসময় প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশ্ন শেষ হবার আগেই তাকে বলেন, আপনি সিএনএন চালান, আমাকে দেশ চালাতে দিন। এরপরই হোয়াইট হাউসের এক নারী কর্মী তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিতে চেষ্টা করেন। তবে ট্রাম্প তাকে ‘দ্যাটস এনাফ’ বা যথেষ্ট হয়েছে বলে থামিয়ে দেন। এরপরেই তিনি জিম অ্যাকোস্টাকে ঔদ্ধত্য ও ভায়ানক ব্যক্তি বলে মন্তব্য করেন। সাথে তিনি আরো বলেন, সিএনএন-এর হয়ে কাজ করা উচিত নয় আপনার। আপনাকে নিয়ে লজ্জাবোধ করা উচিত সিএনএনের। আপনি সারাহ হাকাবির সঙ্গে যে আচরণ করেছেন তা অগ্রহণযোগ্য।
এ ঘটনার ভিডিও ফুটেজ দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক টুইট বার্তায় প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স জানান, একজন নারী, যিনি শুধু তার দায়িত্ব পালন করছেন, দায়িত্ব পালনকালে তার শরীরে একজন রিপোর্টার হাত দেবেন এ ঘটনা হোয়াইট হাউস কখনই মেনে নেবে না। আজকের ঘটনার জন্য হোয়াইট হাউস জিম অ্যাকোস্টাকে হোয়াইট হাউসের সিএনএন প্রতিনিধির স্বীকৃতি স্থগিত করছে। পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত এ নির্দেশ অব্যাহত থাকবে।
সারাহ স্যান্ডার্সের অভিযোগের পর এক টুইট বার্তায় জিম অ্যাকোস্টা জানান, সারাহ স্যান্ডার্সের এ অভিযোগ মিথ্যা। হোয়াইট হাউসে দায়িত্বরত সাংবাদিকরা এ ঘটনার নিন্দা জানিয়ে প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য এবং নিয়ম বর্হিভুত বলে উল্লেখ করেছেন। পাশাপাশি এই সপ্তাহের মধ্যেই হোয়াইট হাউসকে এ সিদ্ধান্ত বদলানোর অহ্বান জানান তারা ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!