১০টি স্বভাবে আপনি হবেন বিরক্তিকর, দূরে চলে যাবে বন্ধুমহল
বন্ধু-বান্ধবসহ পরিচিত মহলকে নিয়ে মেতে থাকতে চান আপনি। কিন্তু প্রাণান্তকর চেষ্টার পরও তারা আপনার কাছ থেকে শুধু দূরেই সরে যায়। এর কারণ কিন্তু আপনার মধ্যেই প্রোথিত। বিশেষজ্ঞরা ১০টি বৈশিষ্ট্যের কথা বলছেন, যার কারণে আপনার বন্ধুমহল দূরে সরে যাবে এবং আপনি মানুষের কাছে হয়ে উঠবেন বিরক্তিকর।
১. বেখেয়ালে অন্যের সময় নষ্ট করা
দেখা-সাক্ষাৎ ও মিটিংয়ে আপনার দেরিতে উপস্থিতির কারণ হিসেবে ‘জরুরি’ কাজের ফিরিস্তি তোলেন। অফিসে জার থেকে বোতলে পানি ভরতে আপনার তিন মিনিট সময় লাগে এবং এ সময় অন্যরা অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। ডিপার্টমেন্টাল স্টোরে বাজার-সদাই শেষে ক্রেডিট কার্ডটি খুঁজে বের করতেই পিছে লাইন লেগে যায়, কিন্তু তা খুঁজেই পাচ্ছেন না আপনি। এসব ছোট ছোট বিষয় রয়েছে যা আপনার চারপাশের মানুষের মধ্যে বিরক্তির উদ্রেক করে। আপাতদৃষ্টিতে এসব ছোট খাটো বিষয় মনে হলেও এগুলোই বড় আকার ধারণ করে আপনাকে একা করে দেবে।
২. নিজের সামাজিক অবস্থানের বাইরের মানুষকে উপেক্ষা করা
কোনো প্রতিষ্ঠানে গেলে যার সঙ্গে কথা বলা প্রয়োজন, তার সঙ্গে কথা বলতে হয়। আপনার পরিবার-পরিজনের মহলে কোনো অনুষ্ঠান হলে সেখানে সবার সঙ্গে আপনার মিশতে হবে। সামাজিক মর্যাদার দিক থেকে আপনার সমপর্যায়ের বা ওপরে যারা আছেন, শুধু তাদের সঙ্গেই আপনি সামাজিকতা রক্ষা করলে আপনি আপনজনদের থেকে দূরে সরে যাবে।
৩. আপনি অতিরিক্ত দাবি করেন
ধরুন, অপরিচিত একজন আপনার কাছে একটি কাজে সাহায্য চেয়ে বসলো যা আপনার বেশ সময় নষ্ট করবে। আপনি হাসি মুখে ভদ্রভাবে তা ত্যাগ করলেন। কিন্তু ওই ভদ্রলোক যখন এক তোড়া টাকা আপনার সামনে তুলে ধরলেন, তখন আপনারও মনে হলো, কাজটি আপনার করে দেওয়া দরকার। এখানে চাহিদাই আপনার সমস্যা। মানুষ মূলত অন্যকে সাহায্য করতে শেখে যখন তারা নিজেকে সাহায্য করতে শেখে। আর সেই মানুষগুলো বন্ধুত্বপূর্ণ হন যারা অন্যকে সাহায্য করতে পারে।
৪. কারো প্রয়োজনের সময় এড়িয়ে চলা
হতে পারে কারো প্রয়োজনের সময় তাকে সাহায্য করার অবস্থা আপনার নেই। যতো ছোট বা বড়ই হোক, কিছু না করতে পারলেও এগিয়ে আসাটাই অনেক কিছু। আর এই পরোপকার প্রবণতার কারণে মানুষও আপনাকে সাহায্য করবে।
৫. আপনি প্রশ্ন করেন নিজে কথা বলার জন্য
কিছু মানুষ আছেন, যারা অন্যকে প্রশ্ন করেন নিজে কিছু বলার জন্য। ধরুন, বন্ধুকে নিয়ে আপনি রেস্টুরেন্টে বসেছেন, খাচ্ছেন এবং কথা বলছেন। বন্ধুকে প্রশ্ন করলেন, ‘দেশের রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে?’ বন্ধু শুরু করলেন, ‘এই পরিস্থিতিতে…’। বন্ধু দুই শব্দ বলতেই আপনি কথা কেড়ে নিয়ে শুরু করলেন, ‘ভুল, আমি মনে করি…।’ কোনো বিষয়ে কিছু চাইলে অন্যের বক্তব্যও শুনতে হবে। এভাবে প্রশ্ন করে কারো মতামত জানতে চেয়ে নিজে বলাটা অশোভন। মানুষ সেই সব মানুষকেই পছন্দ করেন যারা পরস্পরের প্রতি আগ্রহ দেখায়।
৬. কথা প্রসঙ্গে বলা ‘আপনি জানেন আমি কে?’
এভাবে হয়তো আপনি নিজের পরিচয়টিই দিতে যাচ্ছিলেন। কিন্তু আপনার বক্তব্যে মনে হলো, যে বিষয়ে বলতে যাচ্ছেন তাতে আপনিই সেরা। এসব ক্ষেত্রে আপনার অবস্থান মানুষের কাছে বাড়বে না। বরং কমবে। আপনার জনপ্রিয়তার কারণে মানুষের কাছেই আপনি বিশেষ কেউ হয়ে উঠবেন। কিন্তু আপনি কে তা নিজে জাহির করতে যাওয়ায় হিতে বিপরীত হবে।
৭. নিজের স্বাতন্ত্র্য তুলে ধরতে ব্যস্ত থাকা
হঠাৎ করে মজার কিছু করা সবাইকে এক চোট আনন্দ দেয়। এতে আপনার সেন্স অব হিউমারের জাদু দিয়ে অন্যের মানসিক অশান্তি এবং মন খারাপ ভালো করে দিতে পারেন আপনি। কিন্তু এসব ক্ষেত্রে সাধারণ জ্ঞান-বুদ্ধির প্রয়োজন রয়েছে। অনেক পরিবেশ-পরিস্থিতিতে এভাবে নিজের ভিন্ন বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা বিরক্তিকর বিষয় হয়ে ওঠে।
৮. অন্যের সঙ্গে নিজের গাম্ভীর্য ফুটিয়ে তোলা
কোনো একজনকে নিয়ে একটু মজা করে আপনি পরিবেশটিই মজার করে দিলেন। কিন্তু অন্য কেউ আপনার সঙ্গে এমন করলেই আপনি ভাব দেখালেন, এ জন্য আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিলো। কিছু পরিবেশ ও পরিস্থিতি থাকে যখন এই গাম্ভীর্য প্রকাশের প্রয়োজন রয়েছে। কিন্তু বন্ধুদের আড্ডায় বা হাসি-খুশী অনুষ্ঠানে এই গাম্ভীর্য মানায় না।
৯. মেকি অহংকার দেখানো
মাঝে-মধ্যে কিছু দম্ভোক্তি বা বড়াই করে নিজেকে জাহির করলেন যা আসলে ধারণ বা বহন করেন না আপনি। এটি আসলে নিজের সঙ্গে প্রতারণা করা। নিজের যা নেই তা নিয়ে অহংকার দেখানোটা গোপন থাকে না। যদি অহংকার দেখানোর মতো কিছু করে থাকেন, তবে অন্যরাই আপনাকে অহংকারবোধের সুযোগ করে দেবেন।
১০. আপনি নিজের মতামত চাপাতে চেষ্টা করেন
মতামত সঠিক এবং যৌক্তিক হলে আপনি তা নিয়ে বিতর্ক চালাতে পারেন। কিন্তু সব সময় নিজের মতামত চাপিয়ে দেওয়ার প্রবণতা অন্যকে বিরক্ত করবে।
সূত্র : ইয়াহু /কালের কণ্ঠ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!