Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

১০ লাখের বেশি হাজীর পদচারণায় মুখরিত পবিত্র নগরী মক্কা

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: October 14, 2012 | 2:29 PM

 ডেস্ক: হজের আনুষ্ঠানিকতা শুরু হতে ৯ দিন বাকি থাকতেই ১০ লাখের বেশি মানুষ পবিত্র হজ পালন করার জন্য মক্কা নগরীতে পৌঁছেছেন। শুক্রবার সকাল পর্যন্ত হজ পালনের জন্য বিদেশ থেকে আসা মানুষের সংখ্যা ১০ লাখ ৫৭ হাজার বলে জানিয়েছেন সৌদি আরবের পাসপোর্ট বিভাগের প্রধান সালেম বিন মুহাম্মাদ আল বিলাইহিদ। এবার বেশির ভাগ মানুষই পবিত্র হজ পালনের জন্য বিমানে করে সৌদি আরব আসছেন। সড়ক ও নৌপথেও আসছেন আল্লাহর ঘরের মেহমানরা। আগামী কয়েক দিনের মধ্যে এই সংখ্যা দিগুণের বেশি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে সৌদি আরবের যোগ হবে আরও প্রায় ১০ লাখ হাজী। প্রতিবছর হজযাত্রীদের সংখ্যা ক্রমশ বেড়ে যাওয়ায় ১৯৮৭ সালে নতুন নিয়ম চালু করে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। এতে এক দেশ থেকে মোট জনসংখ্যার মাত্র ০.১ ভাগ মানুষের হজে যাওয়ার কোটা চালু করা হয়। অনেক দেশই তাদের কোটা সংখ্যা বাড়ানোর আবেদন করেছে। কনস্ট্রাকশনের কাজের কারণে বেশি হাজীর বাসস্থান চালু করা সম্ভব নয় বলে এসব আবেদন বাতিল করে দিয়েছে রিয়াদ। প্রতিবছর সাধারণ হাজীদের পাশাপাশি সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসেবে অনেক মানুষ পবিত্র হজব্রত পালনের সুযোগ পান। বিনা খরচায় রাজকীয় মেহমান হওয়ার পাশাপাশি এসব মেহমানদের বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দেয়া হয়। আরবি দৈনিক আল ওয়াতান জানিয়েছে, এ বছর ফিলিস্তিনের শহীদ ও বন্দিদের পরিবার থেকে এমন ২ হাজার মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সাউদ।মানবজমিন
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV