Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

১/১১ তে শীর্ষ ৫০ দুর্নীতিবাজের তালিকায় নাম দেখে বিস্ময়ে হতবাক নানক-আজম বলেন শেখ হাসিনার মুক্তি আন্দোলনকে দুর্বল করতে আমাদেরকেও তালিকাভুক্ত করা হয়

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: February 7, 2011 | 1:34 AM

 এনা : বহুল বিতর্কিত ১/১১ তে গঠিত কেয়ারটেকার সরকারের সময় ৫০ শীর্ষ দুর্নীতিবাজের তালিকায় নিজেদের নাম দেখে বিস্ময়ে হতবাক হয়েছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গির কবীর নানক এবং হুইপ ও যুবলীগ সেক্রেটারী মির্জা আজম। তবে তারা ঐ তালিকায় মোটেও বিচলিত বোধ করেননি, কারণ তারা জানেন যে ঐ তালিকায় অন্তর্ভূুক্ত হবার মত কাজ তারা করেননি এবং পরবর্তিতে তা সত্যে প্রমাণিত হয়েছে যে তাদের রাজনৈতিক ইমেজ ধুলিসাত করার অভিপ্রায়ে রাজনৈতিক মতলবে ঐ তালিকা করা হয়েছিল।

 
নিউইয়র্ক : নিউইয়র্কে জামালপুর জেলা সমিতির সুধী সমাবেশের মঞ্চে প্রতিমন্ত্রী জাহাঙ্গির কবীর নানক, হুইপ মির্জা আজম, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন এবং লাবলু আনসার।

৫ ফেব্রুয়ারি রাতে নিউইয়র্কে এক সুধী সমাবেশে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী জাহাঙ্গির কবীর নানক এবং হুইপ মির্জা আজম এমপি এ অভিমত পোষণ করে আরো বলেন, সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের পর তার মুক্তি আন্দোলন নস্যাতের জন্যে আমাদেরকেও গ্রেফতারের উদ্যোগ নেয়া হয়। তখনকার প্রশাসনের বদ্ধমূল ধারণা ছিল যে আমরা দুজন গ্রেফতার হলে শেখ হাসিনার মুক্তি আন্দোলন দুর্বল করা হয়ে যাবে। কিন্তু যুক্তরাষ্ট্রসহ বহির্বিশ্বে প্রবাসীদের আন্দোলনে আমরা উৎসাহ পেয়েছি এবং পলাতক অবস্থায়ই আন্দোলন জোরদার করেছি। ঐ সময়ে ১৮ মাসের পলাতক জীবনের লোমহর্ষক কাহিনী উপস্থাপনকালে মির্জা আজম বলেন, বাংলাদেশ এবং ভারত সীমান্ত সংলগ্ন একটি জঙ্গলে মাটির জীর্ণ ভবনে ভাঙ্গা একটি চৌকিতে আমি এবং জাহাঙ্গির কবীর নানক বাস করেছি। রাতে ঝিঝি পোকার শব্দের সাথে মিতালী করেছিলাম। তবে সেটিও ভয়ার্ত হয়ে উঠে যখন চৌকির নিচে শাপের ফিসফাস শব্দ শুনেছি। চৌকির নীচে বিষাক্ত শাপ এবং উপরে মশারীর ভেতরে আমরা দুজন। অন্ধকার ঘরে সারারাত দুচোখের পাতা এক করতে পারিনি সাপের ছোবলের ভয়ে। 

 
: নিউইয়র্কে জামালপুর জেলা সমিতি আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গির কবীর নানক।

এমন ভীতিসন্ত্রস্ত অবস্থায় আমরা সেল ফোনে রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে যুবলীগের নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রা করেছি। মির্জা আজম আরো বলেন, এমন অবস্থায় কোন কোন মিডিয়ায় সংবাদ এসেছিল যে আমরা ভারতে গ্রেফতার হয়েছি এবং টিভিতে নাকি সাাতকারও দিয়েছি। ১/১১ পরবর্তি সময়ের দুঃসহ জীবনের কথা মনে করে এখন আর অস্বস্তিবোধ করি না। কারণ, আমাদের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার কাজে লিপ্ত হতে পেরেছি। প্রতিমন্ত্রী নানক বলেন, আমরা সারা বাংলাদেশের চেহারা পাল্টে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছি। 
যুক্তরাষ্ট্রস্থ জামালপুর জেলা সমিতি আয়োজিত এস্টোরিয়ায় কাব সনমে এ সুধী সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা-সাংবাদিক লাবলু আনসার। আলোচনায় আরো অংশ নেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন, কন্সাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী, যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, কৃষিবিদ ড. আওলাদ হোসেন, সাংবাদিক সৈয়দ বোরহান কবীর, জামালপুর জেলা সমিতির নির্বাচন কমিশনার আশরফুজ্জামান, আব্দুস সামাদ আজাদ, মুর্শেদা জামান, মিন্টু তালুকদার, সুরুজ্জামান বাঙালি, ফরিদ আলম প্রমুখ। 

নিউইয়র্কে জামালপুর জেলা সমিতি আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখছেন হুইপ মির্জা আজম।
 

উল্লেখ্য যে, লন্ডন, সুইডেন এবং হার্ভার্ডে ৩টি আন্তর্জাতিক সেমিনার (বিশ্বশান্তি : শেখ হাসিনার ভূমিকা) শেষে নিউইয়র্কে আগমন উপলে উপরোক্ত নেতৃবৃন্দের সম্মানে জামালপুর জেলা সমিতি ঐ মতবিনিময় সভার আয়োজন করে। বক্তারা নানক-আজমের সাংগঠনিক দতার প্রশংসা করে বলেন, রাজনৈতিক সংগঠনের চেয়ারম্যান এবং সেক্রেটারীর মধ্যেকার সমঝোতায় কোন গড়মিল না থাকলে যে কোন কাজে সফলতা অর্জন করা সম্ভব। নানক-আজম সে উদাহরন হয়ে রয়েছেন দীর্ঘকাল যাবত। সেভাবেই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দর্শনকে আন্তর্জাতিকভাবে আরো জনপ্রিয় করতে লন্ডন, সুইডেন এবং হার্ভার্ডে ৩টি সেমিনারের পর ১২ ফেব্রয়ারি জাপানে চতুর্থ সেমিনার করবেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV