১১ শ’ বাংলাদেশি লিবিয়া ছেড়েছেন:পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস

ইউএসএনিউজ ডেস্ক: লিবিয়ায় সহিংসতার কারণে ১১ শ’র মতো বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে গ্রিস ও তিউনিসিয়ায় আশ্রয় নিয়েছেন বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।লিবিয়া পরিস্থিতি নিয়ে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সচিব এ তথ্য জানান।দুই-এক দিনের মধ্যে আরো অন্তত ছয় হাজার বাংলাদেশিকে লিবিয়া থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।তবে এই মুহূর্তে লিবিয়ায় অবস্থানকারী সব বাংলদেশিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সচিব।
তিনি জানান, আটশোর বেশি বাংলাদেশি লিবিয়া ছেড়ে গ্রিসের পথে রওনা হয়েছেন। সীমান্ত অতিক্রম করে তিউনিসিয়ায় প্রবেশে করেছেন আরো অন্তত তিনশ’ জন। বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার বিষয়টি তদারক করতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে বেশ কয়েকজন কর্মকর্তাকে সীমান্ত এলাকাগুলোতে পাঠানো হয়েছে।এছাড়া বাংলাদেশিরা যাতে পাসপোর্ট ও ভিসার মতো প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই মিশর ও তিউনিসিয়ায় আশ্রয় নিতে পারেন, সেজন্য দেশদুটির সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.