১২ মিনিট হৃদযন্ত্র বন্ধের পরও জীবিত!

ডেস্ক: দীর্ঘ ১২ মিনিট হৃদযন্ত্র বন্ধ থাকার পর আবার জীবন ফিরে পেয়েছেন ভারতের ৩৮ বছর বয়সী এক ব্যক্তি। দুবাই করপোরেশন ফর অ্যাম্বুলেন্স সার্ভিসেস (ডিসিএএস)-এর এক কর্মকর্তা বলেছেন, আল রাফা এলাকার একটি হোটেলের সুইমিংপুলে সাঁতারের সময় ওই ব্যক্তির হৃৎপিণ্ডের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। তিনি বলেছেন, ডাক্তাররা এসে তাকে উপুর করা অবস্থায় পেয়েছেন। তখন তার পালস পাওয়া যাচ্ছিল না। তিনি শ্বাস-প্রশ্বাসও নিচ্ছিলেন না। ইলেক্ট্রকার্ডিওগ্রামে দেখা যাচ্ছিল তিনি নিঃশ্বাস নিচ্ছেন না। মনিটরেও একটি সরল রেখা প্রদর্শিত হচ্ছিল। এতে প্রতীয়মান হচ্ছিল, তিনি মারা গেছেন। কিন্তু ডাক্তাররা প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে বিভিন্ন পন্থা অবলম্বন করেন। এভাবে চেষ্টার ১২ মিনিট পর ওই ব্যক্তির পালস ফিরে আসে। এরপর তাকে চিকিৎসার জন্য রশিদ হসপিটালে পাঠানো হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ধরনের ঘটনা ঘটতে পারে এবং এটা খুব বিরল ঘটনা নয়। এ ধরনেল হৃদযন্ত্র বন্ধের ঘটনায় রোগী সুস্থ হয়ে ওঠেন বলে তারা জানিয়েছেন। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








