Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

১৫ হাজার আমেরিকানকে দারিদ্র্য জয়ের স্বপ্ন দেখালেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: October 8, 2012 | 12:20 PM

নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক : বিভিন্ন ইস্যুতে নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস যখন হয়রানির শিকার তখন ১৫ হাজারের বেশী আমেরিকানের এক সমাবেশে দারিদ্র জয়ের স্বপ্ন দেখালেন তিনি। গ্লোবাল পোভার্টি প্রজেক্ট নামের একটি সংগঠনের বার্ষিক কনসার্টে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মুহাম্মদ ইউনূস। ২৯ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্ক সিটির বিখ্যাত সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত কনসার্টে অন্যান্যের মধ্যে বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ স্যার জ্যফরী সেকস, সংঠনের কর্মকর্তা মাইকেল ট্রেইনার, উর্মী বসু সহ যুক্তরাষ্ট্র  ও বিভিন্ন দেশের গুনীজন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে ড. ইউনূসের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সেখানে এক অভাবনীয় দৃশ্যের অবতারনা হয়। হাজারো আমেরিকান গ্রামীন ও ড. ইউনূসের পক্ষে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলে সেন্ট্রাল পার্ক। অনুষ্ঠানে ড. ইউনূস বাংলাদেশের দরিদ্র পীড়িত নারী সমাজের পক্ষ থেকে আমেরিকানদের অভিনন্দন জানিয়ে বলেন, আমরা সবাই চাইলে দারিদ্রকে বিজয় করতে পারি। সমাজে নয় এটাকে পাঠাতে হবে যাদুকরে। তিনি বলেন, অভাবী মানুষ দারিদ্র সৃষ্টি করে নাই। এটাকে বিতাড়িত করতে সমাজকেই উদ্যেগ নিতে হবে। তরুনদের উদ্দেশে তিনি বলেন, মানব সভ্যতার ইতিহাসে আজকের তরুণরাই সবচেয়ে ক্ষমতাধর। তারা চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারে। এজন্য সৃষ্টি ও সৃজনশীলতা নিয়ে তরুনদের দারিদ্র বিমোচনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ড. ইউনূস বলেন, চাইলে আমরা পারি। ইতিহাসের অমোঘ বিধানের  চেতনায় দারিদ্রকে বিদায় করতে এগিয়ে আসতে হবে সকলকে। ড. ইউনূসের বক্তব্যের সময় উপস্থিত আমেরিকানদের অনেকেই ‘নো রিভেঞ্জ, পিস, পিস’ শ্লোগানে মুখরিত করে তুলে নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কের আশপাশ।
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV