Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

১৯১৯ সালে লেখা হিটলারের চিঠি নিউইয়র্কের টলারেন্স মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: June 9, 2011 | 2:01 AM

নিউইয়র্কের প্রদর্শনীতে হিটলারের চিঠি -ইন্টারনেট।
ইউএসএনিউজ  ডেস্ক:দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল হোতা জার্মানির একনায়ক এডলফ হিটলার তীব্র ইহুদিবিরোধী ছিলেন। সেই বিদ্বেষের নমুনা দেখা গেছে ওই বিশ্বযুদ্ধে। এবার কিছুটা পাওয়া গেল তার লেখনীতে। এই প্রথমবারের মতো হিটলারের লেখা একটি দলিল জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। এতে সমাজ থেকে ইহুদিদের চিরতরে নির্মূলের কথা বলেছেন হিটলার। খবর বিবিসি অনলাইনের।
ইহুদিদের সম্পর্কে নিজের মনোভাব তুলে ধরে টাইপ করা ৪ পৃষ্ঠার এ দলিলটি হিটলার লিখেছিলেন ১৯১৯ সালে। এতে হিটলারের ইহুদিবিদ্বেষের শুরুর সময়ের চিত্র ফুটে উঠেছে। নিউইয়র্কের টলারেন্স মিউজিয়ামে এটি প্রদর্শিত হচ্ছে। লস অ্যাঞ্জেলেসে সাইমন ওয়েসেনথাল সেন্টারে এটি স্থায়ীভাবে প্রদর্শনীর জন্য রাখা হবে। দলিলে দেখা যায়, ইহুদি নিধন শুরু করার প্রায় দুই দশক আগে থেকেই হিটলার এদের সমাজ থেকে নির্মূলের কথা ভাবতেন। ওই সময় হিটলার জার্মান সেনাবাহিনীর সৈনিক পদে ছিলেন। এক ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে নিজের চিন্তা-ভাবনা লিপিবদ্ধ করেছিলেন হিটলার। গেমলিক লেটার হিসেবে পরিচিত ওই দলিলে হিটলার বলেন, ইহুদিরা নিশ্চিতভাবেই কোনো ধর্মীয় সম্প্রদায় নয়, শুরু থেকেই ওরা একটি জাতি মাত্র। তার ফলাফল হচ্ছে, স্বতন্ত্র একটি ভাবধারা, ভিন্ন অনুভূতি আর চেতনা নিয়ে অজার্মান একটি জাতি আমাদের সঙ্গে বসবাস করছে। কিন্তু আমাদের সমান অধিকার ভোগ করছে তারা। ইহুদিদের সমূলে উচ্ছেদ করাই চূড়ান্ত লক্ষ্য বলেও এতে জানান তিনি।সমকাল
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV