Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ব্রাসিলিয়ায় গণহত্যা দিবস পালিত: বাংলাদেশে ১৯৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: March 26, 2023 | 10:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস ২০২৩ পালন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ এর ২৫ মার্চ ভয়াল রাতে অপারেশন সার্চলাইটের হত্যাযজ্ঞে নিহত বিভিন্ন শ্রেণী পেশার নিরস্ত্র বাঙালির আত্মদানকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে দূতাবাসে কর্মরত সকলের উপস্থিতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং দিবসটি উপলক্ষ্যে প্রেরিত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এছাড়াও গণহত্যা দিবস উপলক্ষ্যে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যের প্রারম্ভেই ২৫ মার্চ ভয়াল রাতের প্রেক্ষাপট বর্ণনা করে বিশ্বের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট এই গণহত্যায় নিহত ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন বাহিনী বিশেষ করে পুলিশ ও তৎকালীন ইপিআর সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার নিরস্ত্র বাঙালীদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। রাষ্ট্রদূত একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দেয়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং ১৯৭৫-এর ১৫ আগষ্ট হত্যাকান্ডে শহীদ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যগণ, সকল বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাযুদ্ধে সম্ভ্রমহারা ২ লাখ মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

স্বাধীনতা যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত একটি দেশকে মাত্র সাড়ে তিন বছরে পুনর্গঠনে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদানকে রাষ্ট্রদূত শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বর্তমান বাংলাদেশের ক্রমঅগ্রসরমান আর্থ-সামাজিক উন্নয়নের উপর আলোকপাত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত বলেন মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর বাংলাদেশে আশ্রয় প্রদানের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিত উদার মানবিকতার প্রমাণ। রাষ্ট্রদূত ফয়জুননেসা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক অত্যন্ত সুপরিকল্পিত উপায়ে ‘Operation Searchlight’ এর মাধ্যমে সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ১৯৭১ এর এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ব্রাজিল বাংলাদেশের পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা গণহত্যা দিবসে প্রবাসীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিত প্রয়াসে দেশ গড়ার কাজে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। তিনি নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে ১৯৭১-এর গণহত্যা বিষয়ে বিশ্বব্যাপী জোরালো জনমত তৈরী এবং ভবিষ্যতে এমন নির্মম গণহত্যার পুনরাবৃত্তি রোধে বিশ্বব্যাপী জনমত সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV