১৯ মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ,একদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে ঢাকা দূতাবাস
পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, কঠোর সতর্কতার অংশ হিসাবেই আরো কয়েকদিন ঐসব দূতাবাস বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার ঢাকা, আলজিয়ার্স, কাবুল ও বাগদাদের দেয়া খোলা হচ্ছে। তবে এই তালিকায় নতুন করে যোগ হয়েছে মাদাগাসকার, বুরুন্ডি, রুয়ান্ডা ও মরিশাস দূতাবাস।
আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকছে- আবু ধাবি, আম্মান, কায়রো, রিয়াদ, দাহারান, জেদ্দা, দোহা, দুবাই, কুয়েত, মানামা, মাস্কট, সানা ও ত্রিপোলিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট অফিস।
আল-কায়েদার বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কায় গত শনিবার এক ঘোষণায় ২১টি মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট রবিবার বন্ধ রাখার ঘোষণা দেয় ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের পর কানাডাও তাদের ঢাকার হাই কমিশন রবিবার বন্ধ রাখে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন বেয়ার্ড শনিবার এক বিবৃতিতে বলেন, আগাম সতর্কতা হিসাবেই এ ব্যবস্থা নিয়েছেন তারা।
এদিকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলও শনিবার বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করে। সংস্থার ১৯০টি সদস্যদেশকে সম্ভাব্য জঙ্গি আক্রমণের বিষয়ে কড়া নজরদারির পরামর্শ দেয়া হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বলেছে, আল-কায়েদাসহ কয়েকটি জঙ্গি সংগঠন মধ্যপ্রাচ্য এবং তার বাইরে মার্কিন কূটনীতিকদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা নিয়েছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। রমজান মাসকে কেন্দ্র করে অগাস্টের শেষ পর্যন্ত এই হামলার আশঙ্কা রয়েছে।ইত্তেফাক
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








