Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

২০১২ সালে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা ওবামার

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: February 14, 2011 | 10:43 PM

ইউএসএনিউজ ডেস্ক: ২০১২ সালে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে তিনি সঞ্চয় বাড়ানোর কথাও বলছেন।ওবামার এক সহযোগী রোববার জানান, আগামী ১০ বছরে ওবামা ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার ব্যয় কমাবেন। তবে বিরোধী দল রিপাবলিকানরা বলছেন, ওবামার এই উদ্যোগ যথেষ্ট নয়।সোমবার ওবামা ৩ দশমিক ৭৩ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেন। খবর এএফপি, রয়টার্স এবং এপি অনলাইনের।ওবামার বাজেটবিষয়ক পরিচালক জ্যাকব লিউ বলেন, বাজেট ঘাটতি কমানোর লক্ষ্যে ওবামা আগামী ১০ বছরে ১ দশমিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় কমানোর পরিকল্পনা করছেন। এদিকে আগামী পাঁচ বছরে ৪০০ বিলিয়ন ডলার সঞ্চয়ের পরিকল্পনা করছেন ওবামা। সরকারি কিছু কর্মসূচি বন্ধ রেখে এ সঞ্চয়ের দুই-তৃতীয়াংশ এবং কর বাড়িয়ে এক-তৃতীয়াংশ পূরণ করা হবে। তবে এ কর আরোপ করা হবে ধনীদের ওপর। দাতব্য সংস্থাকে সাহায্য হিসেবে এ কর বিবেচনা করা হবে। এ ছাড়া ধনীদের সম্পদ মর্টগেজের ওপরও কিছুটা কর আরোপ করা হবে।
সার্বিকভাবে ব্যয় কমানো হলেও কিছু খাত যেমন_ শিক্ষা, অবকাঠামো, গবেষণা ও উন্নয়নমূলক কাজে ব্যয় বাড়ানো হবে। বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মেলাতেই এ ব্যয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।রিপাবলিকানরা ওবামার এ পরিকল্পনার তীব্র সমালোচনা করে তা প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, সরকার ব্যয় বাড়াতে সক্ষম হবে না। তবে কী পরিমাণ কমাতে পারবে তা আলোচনার বিষয়।সরকারি কর্মসূচি বন্ধের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রিপাবলিকানরা বলেন, প্রেসিডেন্ট ২০১০ সালের আলোকে ব্যয় কমাতে চান।সিনেট রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বলেন, মার্কিনিরা অসহনীয়ভাবে ব্যয় কমাতে চায় না। কিন্তু ডেমোক্র্যাটরা চান নাটকীয়ভাবে ব্যয় কমাতে। হাউস স্পিকার জন বোহেনার বলেন, ওবামার এ বাজেটের ফলে আমেরিকায় বেকারত্ব বাড়তেই থাকবে। অতিরিক্ত কর ও ঋণের ভারে ন্যুব্জ হবে অনেকে। রিপাবলিকানদের এ সমালোচনা প্রত্যাখ্যান করে লিউ বলেছেন, ওবামার ব্যয় কমানোর পরিকল্পনা সমাজে নেতিবাচক কোনো প্রভাব ফেলবে না। প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের ব্যয় ৭৮ বিলিয়ন মার্কিন ডলার কমানোর পরিকল্পনা আছে বলে তিনি জানান।
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV