২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি?

আগামী ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হতে পারেন হিলারি ক্লিনটন। ২০১২ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হয়েছেন বারাক ওবামা। আমেরিকার সংবিধান অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করতে পারেন। অর্থাত্ ২০১৬ সালে ওবামাকে রাজনীতি থেকে অবসর নিতে হচ্ছে। এমতাবস্থায় ডেমোক্র্যাটিক পার্টি থেকে হিলারি ক্লিনটনের নির্বাচন করার সমূহ সম্ভাবনা। ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকা তার রিপোর্টে এমন দাবি করেছেন। দ্বিতীয় মেয়াদে ওবামার বিজয় নিশ্চিত হবার পর বিশ্বের অনেক মিডিয়া গতকাল বৃহস্পতিবার এমন রিপোর্ট প্রকাশ করেছে। তবে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচন করতে হিলারি নিজেই ইচ্ছা প্রকাশ করেছেন কিনা রিপোর্টগুলোতে তা স্পষ্ট করা হয়নি।
২০০৮ সালে বারাক ওবামার কাছে প্রার্থী বাছাই পর্বে অল্পের জন্য হেরে গিয়েছিলেন হিলারি। এরপর ওবামা বিজয়ী হয়ে হিলারিকে পররাষ্ট্রমন্ত্রী হবার প্রস্তাব দিলে হিলারি তা গ্রহণ করেন। কিন্তু হিলারি জানিয়েছেন, এবার তার মেয়াদ শেষ হবার পর পুনরায় এই পদে থাকবেন না। অনেকে বলছেন, নতুন করে পররাষ্ট্রমন্ত্রী হতে না চাওয়া হিলারির আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করা। হিলারির বাইরে সম্ভাব্য প্রার্থী হতে পারেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু বাইডেনের চেয়ে হিলারির জনপ্রিয়তা বেশি দলের মধ্যে। তাছাড়া পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় গোটা বিশ্বে তার ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। তাছাড়া স্বামী বিল ক্লিনটনের সমর্থন তার বড় শক্তি।
মার্কিন গণমাধ্যমগুলো বলছে, পররাষ্ট্রমন্ত্রী পদে না থাকলেও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে হিলারি ও তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের যে প্রভাব রয়েছে তা অব্যাহতই থাকবে। মার্কিন রাজনৈতিক অঙ্গনে ক্লিনটন দম্পতি গত দুই দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। নিউইয়র্ক টাইমস-এর বিবেচনায় যুক্তরাষ্ট্রের ‘তারকা কূটনীতিক’ হিলারি। ম্যারি ক্লেইরি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে হিলারি বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রে কখনো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলে তা হবে আমার জন্য গুরুত্বপূর্ণ এক অভিজ্ঞতা।’ তিনি নিজেই প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন কিনা প্রশ্নের জবাবে হিলারি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, আপনারা জানেন? আমি জানি না!ইত্তেফাক
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








