Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

২০১৮’র সেরা শব্দ : ‘বিষাক্ত’ চারপাশকে অনেক বেশি ‘বিষাক্ত’ ভাবছে বিশ্ববাসী

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: November 16, 2018 | 9:54 AM

মুসফিরহ হাবীব: যুক্তরাজ্যের অক্সফোর্ড ডিকশনারি ২০১৮ সালের সেরা শব্দ হিসাবে বেছে নিয়েছে ‘টক্সিক’ বা ‘বিষাক্ত’ শব্দটিকে। কিন্তু এত শব্দ থাকতে এ শব্দটি কেন?

অক্সফোর্ড ডিকশনারি বলছে, নানা ক্ষেত্রে ‘বিষাক্ত’ শব্দটির বহুল ব্যবহারের কারণেই এটি সেরার তালিকায় উঠে এসেছে।

কোনো কিছুতে বিষ থাকলে আমরা তাকে বিষাক্ত বলি। কোনো পরিস্থিতি, ঘটনা বা বিষয়কে বর্ণনা করতে বিষাক্ত শব্দটি ব্যবহার হয়। রূপক অর্থেও অনেক কিছুকে আমরা বিষাক্ত বলি। যেমন: সে একজন ‘বিষাক্ত মানুষ’ কিংবা ‘তার মন বিষে ভরা’।

বিশ্বজুড়ে শব্দটির এমন বহুমাত্রিক ব্যবহার বাড়ছে। আগের তুলনায় এবছর ‘টক্সিক’ বা ‘বিষাক্ত’ শব্দটির ব্যবহার নতুন মাত্রা পেয়েছে। এতদিন শুধু পরিবেশ এবং স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় শব্দটি ব্যবহার হলেও এবছর বিভিন্ন অবস্থা বর্ণনা করতে মানুষ এ শব্দ বেশি ব্যবহার করেছে।

চারপাশের নানা ঘটনা, পরিস্থিতি, উদ্বেগ বা কোনো বস্তুর ব্যাখ্যায় রূপক হিসেবে ব্যবহার হয়েছে ‘বিষাক্ত’ শব্দটি। আর তাই অক্সফোর্ড ডিকশনারি এ শব্দটিই ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ খেতাব দিয়েছে।

অক্সফোর্ড ডিকশনারি জানিয়েছে, পরিবেশ দূষণের জন্য দায়ী প্লাস্টিককে বিষ হিসেবে দেখছে মানুষ। তাছাড়া, কর্মক্ষেত্র, পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠান, সংস্কৃতি, সম্পর্ক এমনকি মানসিক চাপের মতো বিষয় ব্যাখ্যা করতেও মানুষ বিষাক্ত শব্দটির অবতারণা করছে।

বর্তমানের বহুল আলোচিত #মি টু আন্দোলন থেকেও সমাজে চাউর হয়েছে ‘টক্সিক ম্যাসকিউলিনিটি’ বা ‘বিষাক্ত পৌরুষ’ শব্দটি। আবার রাজনীতিতে বিভিন্ন ব্যক্তিত্ব, নীতি, কর্মসূচিকেও বিষাক্ত হিসেবে বর্ণনা করছে মানুষ। অর্থাৎ, চারপাশকে আগের চেয়ে অনেক বেশি ‘বিষাক্ত’ ভাবছে বিশ্ববাসী। শব্দটি ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV