২০২৩ সালে পাল্টে যাবে বাংলাদেশঃ নিউইয়র্কে ‘জয় বাংলা জয় বাংলাদেশ’ গ্রন্থের মূল্যায়ন সভায় বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ (ভিডিও সহ)
ইউএসএনিউজনলাইন.কম ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ বলেছেন,২০২৩ সালে বাংলাদেশ পাল্টে যাবে। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমরা একটা যুদ্ধে আছি। বিজয়ের দিকেই এগুচ্ছি। এ যুদ্ধ খোলা চোখে দেখা যাবে না। তবে এটা স্বপ্ন নয়। ফলাফল সহসাই দেখবেন। বাংলাদেশ আবার হাসবে। আমার অভিঙ্গতা থেকেই এ কথা বলছি। রাতে ভিক্ষা করে দিনের বেলায় বড়বড় কথা বলার দিন শেষ হয়ে এসেছে। এই রাজনৈতিক ফটকাবাজির দিন শেষ।
আমেরিকার পাশের দেশ কিউবার উদাহরন টেনে জাফর মাহমুদ বলেন, সেটাকে বদলাতে হাজার মানুষের প্রয়োজন হয় নাই। সমাজ পরিবর্তন করতে গেলে, বিপ্লব করতে গেলে হাজার হাজার জন লাগে না। আপনারা তা ২০২৩ সালেই দেখবেন। আমরাই হবো উইনার ফোর্স। আমরা জিতবই। শনিবার ১৮ মার্চ নিজের লেখা আর্টিকেলের সংকলন ‘জয় বাংলা জয় বাংলাদেশ’ গ্রন্থের মূল্যায়ন সভায় তিনি এসব কথা বলছিলেন। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস্থ জুইস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে কুরআন থেকে তেলোয়াত করেন জ্যাকসন হাইটসের খতিব মাওলানা আব্দুস সাদিক।
সভায় বক্তারা বাংলাদেশে জাতীয় ঐক্য গড়তে জয় বাংলাদেশ শ্লোগানে এগিয়ে আসার আহবান জানান। তারা বলেন, রাজনৈতিক মতদ্বৈততা দূর করতে এই শ্লোগানই হবে আগামীতে রাজনৈতিক ঐক্যের ভিত্তি। সাংবাদিক আদিত্য শাহিনের উপস্থাপনায় ও সাঈদ এম আলমের ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন সাংবাদিক মাঈনুদ্দিন নাসের, টাইম টিভি’র আবু তাহের,সিনিয়র সাংবাদিক সাঈদ তারেক, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা.ওয়াজেদ এ খান, প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, নিউইয়র্ক কাগজের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক আবু সাঈদ, টিবিএন ২৪’র এ এফ এম জামান, আইনজীবি শেখ আখতারুল ইসলাম, জাতীয় পার্টির নেতা আবু তালেব চান্দু, সারওয়ার চৌধুরী সিপিএ ও ড. আবুল কাশেম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক এবং নিউজ২৪ইউএসএ.কম’র প্রধান সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, হক কথার সম্পাদক এবিএম সালাহউদ্দীন, ভোরের কাগজের বিশেষ প্রতিনিধি শামীম আহমেদ, আই অন টিভি’র রিমন ইসলাম, চ্যানেল টিটি’র সিইও শিবলী চৌধুরী কায়েস, বাংলাদেশ প্রতিদিনের আবুল কাশেম, নিউইয়র্ক কাগজের সম্পাদক আফরোজা ইসলাম, ফটো সাংবাদিক তুষার পিক ও ব্যবসায়ী শাহা পলাশ। অনুষ্ঠানে সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা অবধি হল ভর্তি দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.









