Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

২২ স্কুল শিক্ষার্থীকে মার্কিন কিশোরের ছুরিকাঘাত

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: April 10, 2014 | 6:55 AM

যুক্তরাষ্ট্রের একটি হাই স্কুলে আবারও ঘটে গেলো লোমহর্ষক এক ঘটনা। পিটসবার্গের কাছে মারিসভিলের ফ্র্যাঙ্কলিন রিজিওনাল হাই স্কুলে গতকাল ভোরে প্রথম ক্লাসটি শুরু হওয়ার আগেই অ্যালেক্স নামে ১৬ বছরের এক টিএনএজ কিশোর ২১ শিক্ষার্থী ও এক নিরাপত্তা রক্ষীকে ছুরিকাঘাতে আহত করে। এদিকে ছুরিকাঘাতে ওই তরুণ রান্নাঘরে ব্যবহৃত দুটি ছুরি ব্যবহার করেছিল। আকস্মিকভাবে বিদ্যালয়ের একটি জনাকীর্ণ হলওয়েতে একের পর এক শিক্ষার্থীকে দ্রুত ছুরিকাঘাত করতে থাকে অ্যালেক্স। হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হামলাকারীকে আটকাতে সক্ষম হন। এমনকি শিক্ষার্থীরাও ঠিক ওই সময়ে বুঝে উঠতে পারেনি, কিভাবে কি হলো। পিটসবার্গ মেডিকেল সেন্টার ইউনিভার্সিটির জরুরি চিকিৎসা বিভাগের প্রধান টিমোথি ভ্যানফ্লিট জানান, যে শিক্ষার্থীরা হামলার শিকার হয়, তারা হঠাৎ ব্যথা অনুভব করে এবং বুঝতে পারে তাদের শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকজনের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে ও তাদের দেহে সার্জারির প্রয়োজন বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শী কেউ একজন ফায়ার অ্যালার্ম সতর্কতা সংকেত বাজিয়ে দিয়েছিলেন। অ্যালেক্সের বিরুদ্ধে পূর্ণবয়স্ক ব্যক্তিদের আইনেই বেশ কয়েকটি অভিযোগ গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত তার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। কোন মানসিক সমস্যা থেকে সে এ কাজ করেছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ