২৫ ক্রিকেট বাজিকর সম্পর্কে সতর্ক সরকার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু
ইউএসএনিউজ ডেস্ক:স্বরাষ্ট প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের জানিয়েছেন,২৫ ক্রিকেট বাজিকর সম্পর্কে সতর্ক সরকার। বিশ্বকাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক ২৫ ক্রিকেট বাজিকর সম্পর্কে সতর্ক করে একটি তালিকা ইতিমধ্যেই সরকারকে দিয়েছে বিসিবি। তালিকাপ্রাপ্তির কথা জানিয়ে স্বরাষ্ট প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের জানিয়েছেন, তারা যেন বাংলাদেশে ঢুকতে না পারে, সে জন্য বিমানন্দরগুলোতে নজরদারি বসানো হয়েছে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজ বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, বিসিবি ২৫ জনের পাসপোর্ট নম্বর ও ছবি পাঠিয়েছে।মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, “বাজিকরদের একটি তালিকা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি দিয়েছে বিসিবিকে। তা বিসিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।”যুগ্মসচিব কামাল জানান, বাজিকররা যেন বাংলাদেশে না ঢুকতে পারে সে জন্য সতর্কতা রয়েছে।বাজিকররা যেন কোনো ক্রিকেট দলের অধিনায়ক বা অন্য কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে না পারে কিংবা কোনো দল সম্পর্কে আগাম কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে না পারে, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








