Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবদলের যুব সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: November 1, 2018 | 5:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে গত ২৮ অক্টোবর রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয় ।যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু সাইদ আহমদ-এর পরিচালনায় ৪০টি বেলুন ও ২টি কবুতর উড়িয়ে সভা শুরু হয়। বেগম খালেদা জিয়া কারান্তরিন থাকায় কোন কেক কাটা হয়নি বলে জানিয়েছেন আয়োজকরা । আন্দোলন সংগ্রাম বেগবান করার লক্ষে সকলে মিলে হাত তুলে শপথ নেন । যুক্তরাষ্ট্র যুবদলের সাধারন সম্পাদক আবু সাইদ আহমদ সকলকে শপথ বাক্য পাঠ করান।অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জন্য এবং বাংলাদেশের জন্য দোয়া করা হয় । দোয়া পরিচালনা করেন মাওলানা অলিউল্লাহ আতিকুল্লাহ ।

    
উক্ত যুব সমাবেশ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুল্লাহ, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, আব্দুর রহিম, জাফর তালুকদার, যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সম্পাদক আমানত হোসেন আমান, যুগ্মসম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, নিউইয়র্ক স্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, নিউইয়র্ক স্টেট যুবদলের সাধারন সম্পাদক মো: রেজাউল আজাদ ভূঁইয়া, নিউইয়র্ক সিটি যুবদলের সাধারন সম্পাদক শেখ হায়দার আলী, ব্রুকলীন যুবদলের আহ্ববায়ক ইকবাল হায়দার, মাইদুল ইসলাম মুহিদ, বি এম বাদশাহ, সাজেদুল ইসলাম অরিক, মোহাম্মদ আলী রাজা, সৈয়দ এনাম আহমদ, ফয়েজ আহমদ, সাইফুর খান হারুন, বোরহান

উদ্দীন, ইকবাল আনসারী, সিদ্দিক পাটোয়ারী, জাহাঙ্গীর সরকার, ইকবাল খান, এমদাদ তরফদার, মো: মনিরুল ইসলাম মনির, আনোয়ার হোসেন, মে: তানিম চৌধুরী, মো: রায়হান, সেলিম আহমদ, মো: জাহাঙ্গীর আলম জয়, মো: মাইনুদ্দিন, জিয়াউল হক মিশন, ফয়সাল আহমদ, শামসুল ইসলাম, মো: আফসর, শাহাদত হোসেন রাজু, ফরিদ আহমদ, ফাহিম শাকিল অপু, শাহবাজ আহমদ, মহসিন মিয়া, অনিক সওদাগর, সুমন সামসুদ্দিন, মানিক মিয়া, সোহাগ আফসার, মো: নাইমুল হোসেন প্রমুখ।উল্লেখ্য নিউইয়র্কের বিভিন্ন স্থান হতে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ষ্ঠানস্থলে যোগদান করে । সভা শেষে প্রায় দেড় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে সভাস্থলে অর্থাৎ ডাইভারসিটি প্লাজায় সরকার বিরোধী স্লোগান দিয়ে যুবদল মিছিল করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV