Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

৪২ বছর পর স্ত্রী-সন্তানের কাছে ফিরেছেন কফিনে বন্দি যুক্তরাষ্ট্র প্রবাসী তাহের

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: March 19, 2021 | 1:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ৪২ বছর পর লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী তাহের আহমেদ (৬৭) স্ত্রী-সন্তানের কাছে ফিরেছেন কফিনে বন্দি হয়ে। করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে ব্রঙ্কসের মন্টিফিউর হাসপাতালে ৮ মার্চ ইন্তেকাল করেন তাহের (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কমিউনিটি এ্যাক্টিভিস্ট মাজেদা এ উদ্দিন জানান, দীর্ঘ ৪২ বছরেও অভিবাসনের মর্যাদা পাননি তাহের। ব্রঙ্কসে পার্কচেস্টার সাবওয়ে সংলগ্ন এলাকায় বই-পত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। নিকটেই ১৯৩৯ এলিস এভিনিউতে প্রবাসী বাবুল নবীর বাসার বেসমেন্টে বাস করতেন তিনি। বাবুল নবীও করোনায় আক্রান্ত হয়ে ২৪ ফেব্রুয়ারি একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে মাজেদা আরো জানান, একমাত্র পুত্র সন্তানের মুখ তিনি দেখেননি। পুত্র সন্তানটি যখন তার স্ত্রীর গর্ভে, তখোনই স্বপ্নের দেশ আমেরিকায় এসেছিলেন তাহের আহমেদ। এরপর দীর্ঘ ৪২ বছরেও অভিবাসনের মর্যাদা না পাওয়ায় স্ত্রী-সন্তানের কাছে যাবার সৌভাগ্য হয়নি। সর্বশেষ জো বাইডেনের অভিবাসন ঢেলে সাজানোর প্রস্তাব কংগ্রেসে বিবেচনাধীন থাকায় স্বস্তিবোধ করছিলেন তাহের আহমেদ। ফেসটাইমে স্ত্রী-পুত্রকে সে আশ্বাসও দিয়েছিলেন তাহের আহমেদ। কিন্তু করোনায় তার সবকিছু তছনছ করে দিলো।
তাহেরের লাশ বেওয়ারিশ হিসেবে ওয়েস্টচেস্টার মর্গে নেয়া হয়েছিল। মাজেদা উদ্দিনের তদবিরে লাশ আনা হয় ব্রঙ্কসে গানহিল মর্গে।
আনুষ্ঠানিকতা শেষে ১৩ মার্চ শনিবার ব্রঙ্কসের পার্কচেস্টার ইসলামিক সেন্টারে বাদ যোহর জানাযার পর সন্ধ্যায় আমিরাতের ফ্লাইটে বাংলাদেশে প্রেরন করা হয় তাহেরের লাশবাহী কফিন। সেখানে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। নিউইয়র্কে বসবাসরত রায়পুরের লোকজনের আর্থিক সহায়তায় তাহেরের ফিউনারেল ও বিমানের খরচ সংগৃহীত হয়।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV