৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র জাসদের আলোচনা সভায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার তাগিদ (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/926609901072307/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জাসদের সাত চল্লিচ বছর গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে কেটেছে। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায়, সমাজতন্ত্রের পথে এগিয়ে নিতে জঙ্গিবাদ, দুর্নীতি ও বৈষম্য অবসানে জাসদের সংগ্রাম চলমান। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া এখন সময়ের দাবি।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আলোচনা সভার আয়োজন করে দলটির যুক্তরাষ্ট্র শাখা। জ্যাকসন হাইটসে মামুন’স টিউটোরিয়ালে গত ৩ নভেম্বর রোববার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মো. আজাদ উদ্দিন।

যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও আবদুল হাসিব মামুন, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, যুক্তরাষ্ট্র উদীচীর সহ সভাপতি সুব্রত বিশ্বাস, মুক্তিযোদ্ধা খুরশিদ ইসলাম, মুক্তিযোদ্ধা নজমুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমান, জাসদ নেতা এডভোকেট মুজিবুর রহমান, অধ্যাপিকা হুসনে আরা, জ্যুতির্ময় দত্ত নিশু, যুক্তরাষ্ট্র জাসদের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল লিটন, শাহিনূর কোরেশি, ফখরুল আলম, মাহতাব উদ্দিন, শহিদুল ইসলাম, বদরুল সিদ্দিকী, রিমন ইসলাম, মাহমুদ কোরেশী, জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গিবাদ, রাজাকার মুক্ত বাংলাদেশ গঠন এবং বৈষম্য-দারিদ্র্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জাসদের প্রয়োজন। অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা, গণতন্ত্র কায়েম ও বৈষম্য দূর করার সংগ্রামে জাসদের রয়েছে অগ্রণী ভূমিকা।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








