Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

৪ জুলাই শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নানা কর্মসূচি

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: July 4, 2014 | 5:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: ৪ জুলাই শুক্রবার যুক্তরাষ্ট্রের ২৩৮তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। নিউইয়র্কে ইস্ট রিভারে যথারীতি মেসির আতশবাজি অনুষ্ঠিত হবে সূর্য অস্ত যাওয়ার সময় থেকে। টানা ৫ বছর এ আতশবাজি হাডসন রিভারে অনুষ্ঠিত হওয়ার পর এবার তা ফিরলো ইস্ট রিভারে। আয়োজকরা আশা করছেন আগের যে কোনো সময়ের চেয়ে এবারের অনুষ্ঠান হবে অনেক বেশি জমকালো। ব্রুকলিন ব্রিজের কাছ থেকে ৩টি বার্জে এ আতশবাজির চোখ ধাঁধানো অনুষ্ঠান হবে। হোয়াইট হাউসের সামনের মল, লাসভেগাস, ডিজনিওয়ার্ল্ড, আটলান্টিক সিটি, মায়ামিসহ প্রভৃতি স্থানেও আতশবাজির প্রস্তুতি চলছে। ফোর্থ জুলাই উপলক্ষে বাংলাদেশী-আমেরিকানরাও সরব। উপরোক্ত কর্মসূচিতে অংশ নেবেন অনেকে সপরিবারে। তবে রোজা থাকায় অনেকে ঘরে বসেই স্বাধীনতা দিবসের কর্মসূচি প্রত্যক্ষ করবেন।

 

স্বাধীনতা দিবস পর্যন্ত এক সপ্তাহে সারা আমেরিকায় ৭৮০০ জন সিটিজেনশিপের শপথ নিচ্ছেন। নিউইয়র্কের পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশসহ ৪৭ দেশের ১৫০ জন শপথ নেন সিটিজেনশিপরা। এ অনুষ্ঠান ২ জুলাই বুধবার। ইউএসসি আইএস-এর নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ডিরেক্টর ফিলিস কভেন এ সময় বক্তব্য দেন। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির প্রেসিডেন্ট ড. এন্থনী মার্কন শুভেচ্ছা জানান নয়া সিটিজেনদের। ইউএস সিআইএস-এর পক্ষ থেকে জানা গেছে, নয়া সিটিজেনদের মধ্যে বাংলাদেশী রয়েছেন ৮ জন।

 

তবে দিনটিতে নিউইয়র্কসহ বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ