Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে নিউইয়র্কসহ আমেরিকার পূর্বাঞ্চলের স্কুল ক্লাস, ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: August 29, 2014 | 9:20 AM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক: দীর্ঘ দু’মাস ছুটির পর ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নিউইয়র্কসহ আমেরিকার পূর্বাঞ্চলের স্কুল গুলোর ক্লাস। এজন্য আগে থেকেই শুরু হয়েছে ঘরে ঘরে প্রস্তুতি। বাঙালি শিশু-কিশোরদের স্কুলে যাবার জন্য উৎসাহ প্রদান এবং অভিভাবকদের সাথে সহযোগিতার মনোভাব নিয়ে প্রতিবারের ন্যায় এবারও কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক ও মামুনস টিউটোরিয়াল। এছাড়া উৎসবমুখর পরিবেশে বাঙালী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করেছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। অভিভাবকরা যখন তাদের সন্তানদের নতুন ক্লাসের জন্য স্কূল সাপ্লাই সংগ্রহে ব্যাতিব্যস্ত ঠিক তখনই বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক এবং মামুনস টিউটোরিয়ালে নেয় ব্যতিক্রমি এক উদ্যোগ। তারা বাঙালী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি বিতরণ করে স্কুলের জন্য অত্যাবশ্যকীয় স্কুল সাপ্লাই। এ উপলক্ষে ২৭ আগস্ট বুধবার বিকাল ৬ টায় ব্রঙ্কসের মামুনস টিউটোরিয়ালে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের সভাপতি মো: শামিম মিয়ার সভাপতিতে¦ এবং সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ ও সৈয়দা মাসুদা কবিরের যৌথ পরিচালনায় উৎসবমুখর এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের অতিথি মামুনস টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ড. রইস উদ্দিন, উপদেষ্টা মাহবুবুল আলম, কফিল আহমেদ চৌধুরী, বাংলাবাজার জামে মসজিদের ইমাম আবুল কাসেম ইয়াহিয়া, আবদুল মুহিত, আবদুল বাছির খান প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেবুল খান মাহবুব। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী রেজা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট মোশাহিদ চৌধুরী, শামিম আহমেদ, শাহ কামাল, মনিকা মন্ডল, তৌফিকুর রহমান ফারুক, দিদারুল ইসলাম, শফিকুর রহমান, লোকমান আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল সাপ্লাই ব্যাগ তুলে দেন। বিপুল সংখ্যক প্রবাসী ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের স্কুল সাপ্লাই সংগ্রহ করেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলো পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV