৫০ ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে কানাডা, আবেদন গ্রহণ শুরু
উত্তর আমেরিকার দেশ কানাডা পৃথিবীর উন্নত দেশগুলোর একটি। অর্থনৈতিক সক্ষমতা এবং জ্ঞান-বিজ্ঞানে কানাডার অর্জন অন্য দেশগুলোর কাছে ঈর্ষণীয়। উন্নত জীবন-যাপন ব্যবস্থা এবং আধুনিক নাগরিক জীবনের সব সুবিধা থাকার কারণে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ নায়াগ্রা জলপ্রপাতের এই দেশটিতে পাড়ি জমায়। দেশটির সরকারও জাতিগত বৈচিত্র্য ধরে রাখার লক্ষ্যে এই অভিবাসীদের সাদরে বরণ করে নেয়। পাশাপাশি বিভিন্ন কর্মসূচির অধীনে অভিবাসনে ইচ্ছুকদেরকে কানাডায় পাড়ি জমানোর সুযোগ করে দেয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন বিরতির পর সম্প্রতি আবার ৫০টি ক্যাটাগরিতে দক্ষ শ্রমিকদের ভিসা প্রদানের ঘোষণা দিয়েছে কানাডা। এক বিবৃতিতে কানাডা সরকার জানিয়েছে, স্বাস্থ্য, প্রকৌশল, ব্যবসায় ও তথ্য-প্রযুক্তিসহ একাধিক খাতে কাজ করতে সমর্থ এবং অভিবাসনে ইচ্ছুক ব্যক্তিরা ভিসার জন্য আবেদন করতে পারবে। আবেদনকারী যোগ্য বলে প্রমাণিত হলে নিঃশর্তে পূর্ণকালীন কাজের ভিসা প্রদান করা হবে। কানাডা সরকার আরও জানিয়েছে, ইচ্ছুক ব্যক্তিরা নিজেই সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। কোন মধ্যস্ততাকারী কিংবা দালালের প্রয়োজন নেই। ৪ মে থেকে এই কর্মসূচির আওতায় আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে ।অর্থসূচক
পেশার ক্যাটাগরি জানতে এবং প্রয়োজনীয় তথ্যের জন্য নিম্নোক্ত লিংকগুলোতে ক্লিক করুন :
এ বিষয়ে আরও কিছু নিউজ পড়তে পারেন নিচের লিংকগুলোতে :
Canada Immigration: Thousands of new positions open
Who Qualifies for Canadian Permanent Residence/Skilled Worker Immigration?
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের