Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

৫ বছরের ভাইয়ের গুলিতে ২ বছরের বোন নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: May 2, 2013 | 11:06 PM

ডেস্ক: জন্মদিনে উপহার হিসেবে পাওয়া পয়েন্ট ২২ ক্যালিবার রাইফেল নিয়ে খেলছিল ৫ বছরের এক শিশু। খেলতে খেলতে দুর্ঘটনাক্রমে ট্রিগারে চাপ পড়ে একটি গুলি বেরিয়ে যায়। এতে শিশুটির ২ বছর বয়সী বোন ক্যারোলিন স্টার্কস গুলিবিদ্ধ হয়। দ্রুত তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের কাম্বারল্যান্ড কাউন্টিতে ঘটেছে এ ঘটনা। শিশু দুটির মা এ সময় ঘর পরিষ্কার করছিলেন। ঠিক যখন দুর্ঘটনাটি ঘটে সে সময় বারান্দায় ছিলেন তিনি। ৩ মিনিট আগে মাত্র ঘর থেকে বেরিয়েছিলেন মা। রাইফেলের শব্দে দৌড়ে সেখানে পৌঁছে এ অবস্থায় পান মেয়েকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত বছর ৫ বছরের ছেলে শিশুটিকে রাইফেল উপহার দেয়া হয়েছিল ও ঘরের একটি কোনায় সেটি রাখা ছিল। শিশু দুটির পিতামাতা জানতেন না একটি গুলি রাইফেলটির মধ্যে তখনও ছিল। ময়নাতদন্তের পর ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবেই উল্লেখ করা হবে বলে মনে করা হচ্ছে। গত মাসেই প্রায় একই ধরনের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে ৬ বছর বয়সী এক শিশু রাইফেল নিয়ে পাশের বাড়ির এক শিশুর সঙ্গে খেলছিল। দুর্ঘটনাক্রমে ট্রিগারে চাপ পড়ে। এতে  প্রাণ হারায় প্রতিবেশীর ৪ বছর বয়সী এক শিশু। যুক্তরাষ্ট্রে ২০১১ সালে আগ্নেয়াস্ত্র থেকে অসাবধনাতা, অসতর্কতা বা দুর্ঘটনাজনিত কারণে গুলি বের হয়ে ৮৫১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংগঠন। আহত হয়েছিলেন ১৪ হাজার ৬৭৫ জন। এর মধ্যে ৭ হাজার ৯৯১ জনই ১৮ বছরের নিচে ও ৩ হাজার ৫৬৯ জনের বয়স ১৩ বছরের নিচে।মানবজমিন

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV