৬ লাখ ডলার অর্থ সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের নাগরিক সমাজকে শক্তিশালীকরণ ও তারুণ্যের ক্ষমতায়নের দু’টি প্রকল্পে ৬ লাখ ডলার বা ৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা অর্থ সহযোগিতা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস অ্যান্ড লেবার (ডিআরএল) সংস্থা দু’টি। বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় গঠিত বিভিন্ন সংগঠনকে তাদের কর্মপরিকল্পনা পেশের আহ্বান জানিয়েছে ডিআরএল। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, দু’টি প্রকল্পে ৩ লাখ ডলার করে সমানভাগে মোট ৬ লাখ ডলার দেয়া হবে। ‘এমপাওয়ারিং ইয়ুথ লিডার্স’ নামে যে প্রকল্পটি রয়েছে, তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশে তারুণ্যের ক্ষমতায়নের মাধ্যমে শান্তিপূর্ণ নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি করা। তরুণরা যাতে তাদের নিজ নিজ সমাজে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হতে পারে, সে লক্ষ্যে প্রকল্পের কর্মকাণ্ড পরিচালিত হবে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি