Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নানা কর্মসূচি

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: June 18, 2024 | 5:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী ২৩ জুন উদযাপনের কর্মসূচি ঘোষণা করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে গত চার টার্মে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের বাস্তবচিত্র উপস্থাপনের পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, প্রয়াত নেতাকর্মীগণকে স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচি উদযাপন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। এই সত্য যারা এখনো স্বীকার করতে দ্বিধাবোধ করছে, তাদেরকে চিহ্নিত করার উদাত্ত আহ্বান জানানো হবে দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীর প্রতি। এ জন্য সামাজিক সচেতনতা বাড়াতে আমরা কাজ শুরু করেছি। এটা হচ্ছে সময়ের দাবি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অপরাহ্ন ৫টায় শোভাযাত্রা বের হবে। তা জ্যাকসন হাইটস প্রদক্ষিণের পর নবান্ন পার্টি হলের ভেতরে ও বাইরে নানা কর্মসূচি থাকবে। সর্বস্তরের প্রবাসীকেও আমন্ত্রণ জানানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি ডাক্তার মাসুদুল হাসান, শামসুদ্দিন আজাদ ও লুৎফর করীম, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রলেন ও তারিকুল হায়দার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ, প্রবাসী কল্যাণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য সাহানারা রহমান ও সাইফুল ইসলাম সহ নেতৃবৃন্দ ছিলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অপর অংশের পক্ষ থেকে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে ২২ জুন সন্ধ্যায় (বাংলাদেশ সময় ২৩ জুন সকাল)। সেটিও নবান্ন পার্টি হলেই হবে বলে ইতিমধ্যেই ঘোষণা দেয়া হয়েছে। সেই কর্মসূচির সমন্বয় ঘটাচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, উপদেষ্টা ড. প্রদীপ কর এবং অন্যতম সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ