৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী ফোরাম নর্থ আমেরিকার সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম নর্থ আমেরিকা আলোচনা সভার আয়োজন করে নিউইয়র্কে জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি হলে। ৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় আয়েজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের প্রেসিডেন্ট প্রফেসর রফিকুল ইসলাম। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে রাখেন, ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি রাফেল তালুকদার, প্রতিষ্ঠাতার সদস্য ও সাবেক সভাপতি সারওয়ার খান বাবু, প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটির আহবায়ক ও সংগঠনের নীতি নির্ধারক কমিটির চেয়ারম্যান শাওন বাবলা, উপদেষ্টা মীর মশিউর রহমান, সংগঠনের সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন (ছোট) সহ সভাপতি মাসুদ করিম মিলন, সাইফুল ইসলাম, মিজানুর রহমান মিজান, মজিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক এম,ডি, ফরিদী, ফেরদৌসি আমিন, রফিকুল ইসলাম লিটন, আনোয়ারুল হক লিমন, মোহাম্মদ আমজাদ হোসেন, ফাতিমা রহমান, অনুষ্ঠানটি রাতের ডিনারের মাধ্যমে সুন্দর ভাবে পরি সমাপ্তি হয় । অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারী গোলাম এন. হায়দার মুকুট ও সহ সভাপতি এবং উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মান্নান হোসাইন । শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মুনাজাত করেন সংগঠনের সহ সভাপতিত মো: আব্দুল শালিক জাকির।
উল্লেখ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র বিএনপি ও অন্য কোন অঙ্গ সংগঠন কোন কর্মসূচী ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম নর্থ আমেরিকা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জ্বীবিত হয়ে বৈশ্বিক মহামারীকে উপেক্ষা এ দিবসটি উদযাপন করে। এতে শতাধিক নেতা-কর্মী ও সমর্থক অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








