Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

৮ এপ্রিল বন্ধ হচ্ছে উইন্ডোজ এক্সপি’র সেবা

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: April 7, 2014 | 1:56 PM

তরিকুর রহমান সজীব : 
দীর্ঘ ১৩ বছরের যাত্রার পর ৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ হচ্ছে উইন্ডোজ এক্সপি’র জন্য মাইক্রোসফটের সেবা। বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় এই অপারেটিং সিস্টেমটির জন্য ৮ এপ্রিল থেকে আর নতুন কোনো আপডেট প্রদান করবে না এর নির্মাতা মাইক্রোসফট।
এদিকে আরও এক বছর উইন্ডোজ এক্সপির জন্য মাইক্রোসফট থেকে সেবা পেতে কয়েক মিলিয়ন ইউরো খরচ করতে যাচ্ছে নেদারল্যান্ড। দেশটির সরকারি অফিসগুলোর প্রায় ৪০ হাজার কম্পিউটারে এখনও ব্যবহূত হয়ে আসছে উইন্ডোজ এক্সপি। আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত মাইক্রোসফটের কাছ থেকে সেবা পাওয়ার জন্যই তারা এই অর্থ খরচ করছে। তবে ঠিক কত মিলিয়ন ইউরো এর জন্য নেদারল্যান্ড সরকারকে খরচ করতে হবে, তার সঠিক পরিমাণটি জানা যায়নি। সরকারি সংস্থা ও অফিসগুলোর কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করেছে ডাচ সরকার।
এর আগে অবশ্য যুক্তরাজ্য সরকার ৫.৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাদের সরকারি অফিসগুলোর উইন্ডোজ এক্সপির জন্য সুরক্ষা নিশ্চিত করেছে মাইক্রোসফটের কাছ থেকে।
২০০১ সালের অক্টোবর মাসে অবমুক্ত হওয়া উইন্ডোজ এক্সপি দ্রুত জনপ্রিয়তা লাভ করে বিশ্বব্যাপী। এরপরে উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ ৭-এর পর সর্বশেষ উইন্ডোজ বাজারে আসে ২০১২ সালের অক্টোবরে। ২০১৩ সালে তারা প্রথম জানায় ২০১৪ সালে উইন্ডোজ এক্সপি’র জন্য সব ধরনের সেবা বন্ধ করে দেওয়া হবে। সেই অনুযায়ীই ৮ এপ্রিল থেকে উইন্ডোজ এক্সপি’র জন্য কোনো সিকিউরিটি আপডেট পাওয়া যাবে না, পাওয়া যাবে না অন্য কোনো ধরনের আপডেটও। মাইক্রোসফটের উইন্ডোজ বিজনেস গ্রুপের জেনারেল ম্যানেজার জ্যাসন লিম জানিয়েছেন, এতে করে এক্সপি ব্যবহূত কম্পিউটারগুলো মূলত অরক্ষিত হয়ে পড়বে। এসব কম্পিউটারের নিরাপত্তা ঝুঁকি অনেক বেশি হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
উল্লেখ্য, বিশ্বের বেশিরভাগ ব্যাংক এবং তাদের এটিএম বুথে মূলত উইন্ডোজ এক্সপি ব্যবহূত হয়ে থাকে। এক্সপিকে বদলে নতুন অপারেটিং সিস্টেম গ্রহণ না করলে তা ব্যাংকগুলোর জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে দাঁড়াবে। অবশ্য যেসব ব্যাংক এমবেডেড এক্সপি ব্যবহার করে থাকে, তারা ২০১৬ সাল পর্যন্ত সেবা পাবে মাইক্রোসফটের কাছ থেকে।ইত্তেফাক 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV