Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

‘আপনাদের সঙ্গে আর থাকতে পারলাম না’ -রায় পাওয়ার পর উপস্থিত কর্মচারীদের উদ্দেশে ড.ইউনূস

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: April 6, 2011 | 12:38 AM

 

 

 ইউএসএনিউজ ডেস্ক: আমি কখনওই অতিরিক্ত সময় (এমডি) পদে থাকতে চাইনি। অনেকবারই ছেড়ে দিতে চেয়েছি। কিন্তু আপনারা আমাকে যেতে দেননি। আপনাদের কারণেই আমি নিজের অনিচ্ছায় থেকে গিয়েছিলাম। আমার ওপর দেয়া দায়িত্ব আমি পালনের চেষ্টা করেছি। আমি জানি, আপনারা আমাকে এখনও চাইছেন। যেন আপনাদের সঙ্গে থাকি। সবাই এক সঙ্গে কাজ করি। আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই চাওয়াকে সম্মান জানাচ্ছি। তবে আপনাদের সঙ্গে থাকতে পারলাম না। আমার পক্ষে আর পদে থাকা সম্ভব নয়। আদালতের রায়কে সম্মান দেখাতে দায়িত্ব ছেড়ে দিতে হচ্ছে। কথাগুলো বলেন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংক ভবনের নিচতলায় রায় পাওয়ার পর উপস্থিত কর্মচারীদের উদ্দেশে এ কথা বলেন। রায় ঘোষণার পর থেকেই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ভবনের নিচে এসে সমবেত হন। এ সময় গ্রামীণ ব্যাংকের স্বাভাবিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। বেলা সাড়ে ৩টার কিছু আগে প্রফেসর ইউনূস তার অফিস কক্ষ থেকে নিচে নামেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ইউনূস স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল চেহারায় সহকর্মীদের সান্ত্বনা দেন। অনেকেই তখন কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি বলেন, গ্রামীণ ব্যাংক আপনাদের। আপনারাই এই প্রতিষ্ঠানের সব কিছু, এই প্রতিষ্ঠানের মালিক। একে আপনারাই দেখে রাখবেন। রফিক নামের গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, সন্তানের মতো যিনি নিজের হাতে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন, এভাবে ছেড়ে যেতে স্বাভাবিক ভাবেই খারাপ লাগছে। তিনি ব্যথিত। তার মতো একটি বটবৃক্ষকে বৃত্তে রেখে প্রতিষ্ঠানটি দাঁড়িয়েছিল। এখন এর ভবিষ্যৎ কি হবে আমরা জানি না। সন্ধ্যা পর্যন্ত অনেক কর্মকর্তা-কর্মচারী ভবনের নিচের সিঁড়িতে বিষণ্ন মনে বসেছিলেন। অনেক নারী-কর্মী আঁচল দিয়ে চোখের পানি মুছছিলেন। সংবাদ মাধ্যমগুলোকে গ্রামীণ ব্যাংক থেকে জানানো হয়েছিল বিকাল ৫টায় প্রফেসর ইউনূস সংবাদ সম্মেলন করবেন। কিন্তু পৌনে ৫টার দিকে অনিবার্য কারণ উল্লেখ করে এটি বাতিলের কথা জানানো হয়। ব্যাংকের মিডিয়া কো-অর্ডিনেটর জান্নাত-ই-কাওনাইন বলেন, মামলার আরও কিছু বিষয় এখনও বাকি। পরে সংবাদ মাধ্যমে আমাদের অবস্থান ও বক্তব্য তুলে ধরা হবে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV