Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

মার্কিন সিনেটে অভিবাসন সংস্কার বিল পাস : আইনে পরিণত হলে বৈধতা পাবে ১ কোটি ১০ লাখ অভিবাসী

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: June 28, 2013 | 3:38 PM

যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সমন্বিত অভিবাসন সংস্কার বিল দেশটির আইন পরিষদের (কংগ্রেস) উচ্চকক্ষ সিনেটের অনুমোদন পেয়েছে। এখন আইন পরিষদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের অনুমোদন পেলেই বিলটির আইনে পরিণত হওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। গত কয়েক মাস ধরে চলা বিতর্ক এবং সীমান্ত ব্যবস্থাপনায় ব্যয় বৃদ্ধির বিষয়ে সমঝোতার পর বৃহস্পতিবার বিকালে সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটির পক্ষে ৬৮ ভোট ও বিপক্ষে ৩২ ভোট পড়ে। ৫২ জন ডেমোক্র্যাট সিনেটরের সবাই, রিপাবলিকান ৪৬ সিনেটরের মধ্যে ১৪ জন ও দু’জন স্বতন্ত্র সিনেটর বিলটির পক্ষে ভোট দেন, আর ৩২ জন রিপাবলিকান সদস্য বিপক্ষে ভোট দেন। বিলটি আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ দেশটিতে বসবাসের বৈধতা পাবে। এদের মধ্যে লাখ খানেক বাংলাদেশী নাগরিকও রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে কেবল তারাই বৈধতা পাবেন যারা ২০১২ সালের আগে থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং এর মধ্যে গুরুতর কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি। বিল অনুযায়ী বৈধতার জন্য অনুমতি পাওয়া অভিবাসীদের প্রথমে নির্দিষ্ট ফি দিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। দু’বছর অন্তর এই ওয়ার্ক পারমিট নবায়ন করে ১০ বছর পর সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রের পূর্ণ নাগরিকত্ব তথা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আইনে পরিণত হলে বিলের প্রস্তাব অনুযায়ী বেআইনিভাবে অবৈধপথে কোনো বিদেশি যেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণের প্রতিবেশী মেক্সিকোর ২ হাজার মাইল সীমান্তের অন্তত ৭শ’ মাইলজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে, সীমান্ত রক্ষীর সংখ্যা ২০ হাজারের স্থলে ৪০ হাজারে উন্নীত করতে হবে। এছাড়া, ওয়ার্ক পারমিট তথা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি যাদের নেই, তারা কেউ চাকরি পাবেন না তা নিশ্চিত করতে প্রতিটি কর্মস্থলে বিশেষ প্রযুক্তির ব্যবস্থা করতে হবে। বিলটিতে অদক্ষ শ্রমিক ও কৃষি শ্রমিকের কোটা দ্বিগুণ করার প্রস্তাব রাখা হয়েছে এবং অদক্ষ শ্রমিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি দেয়ার বিধান রাখা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে বিপুলসংখ্যাক বাংলাদেশী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসন আইনজীবী অশোক কর্মকার, আইনজীবী মঈন চৌধুরী ও আইনজীবী এন মজুমদার। তাদের ধারণা, কৃষি শ্রমিক ও অদক্ষ শ্রমিক বিভাগে বাংলাদেশীরা সহজেই অন্তর্ভুক্ত হতে পারবে। অবশ্য বিলটি আইনে পরিণত হওয়ার পথে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ভোটাভুটির ওপর, যেখানে যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টিই সংখ্যাগরিষ্ঠ। সিনেটে ভোটাভুটির পর প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ভেঙে পড়া অভিবাসন ব্যবস্থার সংস্কারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হলো। ‘আজ সিনেট তাদের দায়িত্ব পালন করেছে। এখন বিষয়টি প্রতিনিধি পরিষদের হাতে।’ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার সময় অভিবাসন আইন সংস্কার ছিল ওবামার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। আসছে শরতে এই বিলে যাতে সই করতে পারেন, সেজন্য কংগ্রেসকে প্রস্তাবটি অনুমোদন করার আহ্বান জানিয়েছেন তিনি। বিলটির অন্যতম প্রবক্তা নিউইয়র্কের সিনেটর চাক শ্যুমার সিনেটে বলেছেন, ‘১৯৮৭ সালে সর্বশেষ অভিবাসন আইনে সংস্কার আনা হয়েছিল। আজকের ভোটাভুটির মাধ্যমে আমাদের ভঙ্গুর অভিবাসন ব্যবস্থা ঢেলে সাজানোর দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এর মাধ্যমে প্রায় এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবে।’আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV