Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

উৎসব গ্রুপের নতুন উদ্যোগ প্রবাসী বাংলাদেশীদের দেশে অবস্থানরত মা-বাবার জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ‘উৎসব হেলথ কেয়ার’ এর যাত্রা শুরু (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: December 13, 2022 | 9:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের স্বনামধন্য ই-কমার্স প্রতিষ্ঠান উৎসব গ্রুপ ‘উৎসব হেলথ কেয়ার’ নামে এক অভিনব স্বাস্থ্যসেবা চালু করেছে। যার মাধ্যমে প্রবাসে বসেও দেশে থাকা মা-বাবাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা যাবে। গত ১০ ডিসেম্বর নিউইয়র্কে কুইন্সের জয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
উদ্বোধনী অনুষ্ঠানে উৎসব গ্রুপের চেয়ারম্যান রায়হান জামান এবং ‘উৎসব হেলথ কেয়ার’র সহপ্রতিষ্ঠাতা ডা. বি এম আতিকুজ্জামান এবং আরিফ ইউসুফ বক্তব্য রাখেন।
এছাড়া ঢাকা থেকে অনলাইনে যোগদান করেন ‘উৎসব হেলথ কেয়ার’র সহপ্রতিষ্ঠাতা মৃদুল চৌধুরী, মনিরুল ইসলাম এবং অপারেশনস ডিরেক্টর ডা. নসরাত আফসানা।
সংবাদ সম্মেলনে প্রবীণদের স্বাস্থ্যসেবার গুরুত্ব এবং বয়সজনিত রোগের প্রতিরোধ বিষয়ে আলোকপাত করা হয়। উৎসব হেলথ কেয়ার উদ্যোগটির মূল দু’টি সেবা প্যারেন্টস কেয়ার এবং মেডিকেল সেকেন্ড ওপিনিয়ন এর ওপর একটি প্রেজেন্টেশন দেয়া হয়।
উৎসব গ্রুপের চেয়ারম্যান রায়হান জামান তাঁর বক্তব্যে বলেন, “দেশে আমাদের মা-বাবার জন্য বিশ্বস্ত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এই উদ্যোগ নিতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের মা-বাবাদের জন্যই তো এদেশে আমাদের সকল সফলতা সম্ভব হয়েছে।”
তিনি বলেন, উৎসব হেলথ কেয়ার উদ্যোগটির মূল উদ্দেশ্য প্রবাসী বাংলাদেশীদের সাথে দেশে অবস্থিত তাঁদের পিতা-মাতার সেবার মাঝে একটি মেলবন্ধন তৈরী করা।
প্রতিষ্ঠানের চিফ মেডিক্যাল এডভাইজার ও সহপ্রতিষ্ঠাতা ডা. বি এম আতিকুজ্জামান বলেন, “আমাদের লক্ষ্যই হলো আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা বাংলাদেশে আমাদের মা-বাবার কাছে পৌঁছে দেয়া”।
উদ্যোগের সহপ্রতিষ্ঠাতা মদৃল চৌধুরী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে আমরা আমাদের বয়োজ্যেষ্ঠদের সেবা করার সুযোগ পেয়ে ভীষণ গর্বিত।”
সংবাদ সম্মেলনে উৎসব হেলথ কেয়ার উদ্যোগটির মূল দু’টি সেবা প্যারেন্টস কেয়ার এবং মেডিকেল সেকেন্ড ওপিনিয়ন সম্পর্কে বলা হয়, প্যারেন্টস কেয়ার সেবাটি গ্রহণ করলে দেশে বাবা-মায়ের বাড়িতে ডাক্তার গিয়ে ভিজিট করবেন এবং সকল মেডিকেল তথ্য এবং আপডেট প্রবাসে অবস্থিত সন্তানকে অবগত করবেন। আর মেডিক্যাল সেকেন্ড ওপিনিয়ন সেবার মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশী বংশোদ্ভূত ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ গ্রহণ করা যাবে।
উল্লেখ্য, উৎসব গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যারা দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতেও ই- কমার্স জগতে তৈরী করেছে এক অনন্য সাফল্য। বর্তমানে ৪৫টি দেশে চলছে তাদের কার্যক্রম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত তাদের হেড কোয়ার্টার ছাড়াও যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে তাদের কর্পোরেট অফিস রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ