Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের কমিউনিটি নেতা ও সংগঠক, কবি আবদুন নূর-এর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘সানন্দ নিনাদ’ এর মোড়ক উন্মোচন সম্পন্ন

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: December 20, 2022 | 1:45 AM

রশীদ আহমদ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কবি ড. জফির সেতু বলেছেন, কবিতা হচ্ছে অস্ত্র। শক্তিশালী মানুষরাই সেই অস্ত্র ব্যবহার করে কবিতা লেখেন। লেখকরাই অনন্তকাল বেঁচে থাকেন তাদের লিখনির মাধ্যমে। বেদনা থেকেই উৎপত্তি হয় কবিতার। কবিরা আপোষকামী হন না বলেই যুগে যুগে শাসকদের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হন। বিভিন্ন সময়ে জেল-জুলুম অত্যাচারের শিকার হতে হয়েছে কবি ও লেখকদের।
প্রবাসে অবস্থান করেও সানন্দ নিনাদ কাব্যগ্রন্থ লেখার জন্য কবি আবদুন নূরকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরো বলেন, যার কাছে মানব প্রেম আছে সেই কবি। কবিতা এবং সাহিত্য মানুষের পরম কাছের বন্ধু, সে কোনদিন ছেড়ে যাবে না, বিরক্ত হবে না, দূরে ঠেলে দেবে না। যার উপর নিজের ক্রোধ তুলে দিতে পারি ইচ্ছে মত! প্রিয় মানুষকে না বলতে পারা আবেগগুলো সাজিয়ে রাখতে পারি কবিতা’র কাছে।
তিনি গত ২৫ নভেম্বর শুক্রবার  সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে কবি ও সংগঠক আবদুন নূর-এর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘সানন্দ নিনাদ’ এর মোড়ক উন্মোচন ও সুহৃদ আড্ডা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু এবং বর্তমান যুগ্ম সম্পাদক ও সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট শাবান ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ আলোচকের বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব ও সিলেট এমসি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শামসুদ্দিন।
অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কবি আবদুন নূর, এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এডভোকেট আলতাফ হোসেন, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ও সিলেট আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট মুমিনুর রহমান টিটু, জুড়ি তৈয়বুন্নেছা খানম কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ আহমেদ, সিলেট আইনজীবী সমিতির সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা কবি এডভোকেট এমদাদুল হক, মৌলভী বাজার জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মুকিত চৌধুরী রিমু, সিলেট কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আলীম পাঠান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহকারী নির্বাচন কর্মকর্তা এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, সাংবাদিক মুন্সী ইকবাল, এডভোকেট মো. মাহবুব হোসেন, এডভোকেট মোহিত লাল ধর, সংগঠক আমিনুল ইসলাম দীনেশ, হুমায়ূন কবীর ও সুজন খান প্রমুখ। কবিতা আবৃত্তি করেন কবি লিপি খান ও কবি পপি রশিদ।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ