আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি : সভাপতি সাঈদ ও সাধারণ সম্পাদক মনজুরুল পুন:নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকান সাংবাদিকদের সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৩-২৪ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুন:নির্বাচিত হয়েছেন ‘সাপ্তাহিক প্রবাস’ সম্পাদক মোহাম্মদ সাঈদ এবং প্রথম আলো উত্তর আমেরিকার চিফ রিপোর্টার মনজুরুল হক।
২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নিউইয়র্কের নবান্ন পার্টি সেন্টারে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়। সদস্যদের সম্মতিসূচক ও স্বাক্ষরকৃত কমিটি ঘোষণা করেন ক্লাবের সাবেক সভাপতি দর্পণ কবীর। ৭ সদস্যের কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার, কার্যকরী সদস্য দর্পণ কবীর, তোফাজ্জল লিটন, আবু বকর সিদ্দিক ও মল্লিকা খান মুনা।
সংগঠনের সভাপতি মোহাম্মদ সাঈদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনজুরুল হকের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বিগত বৎসরের সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেছেন মনজুরুল হক। আয়-ব্যয়ের বার্ষিক বিবরণী তুলে ধরেন কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার। পরে সদস্যদের সর্বসম্মতিক্রমে তা অনুমোদন দেয়া হয়।
যুক্তরাষ্ট্রের বাংলাভাষী সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে ২০০৮ সালে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব গঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করে আসছে সংগঠনটি।
সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি দর্পন কবীর (দেশকন্ঠ ডটকম), মোহাম্মদ সাঈদ (সাপ্তাহিক প্রবাস), সৈয়দ ওয়ালি-উল-আলম (সাপ্তাহিক প্রবাস), সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি (বাংলা খবর ডটকম), মনজুরুল হক (প্রথম আলো), মো: মশিউর রহমান মজুমদার (খবর ডটকম), মাহমুদুল হাসান পাহলভী (সিবিএন টিভি ইউএসএ), তাপস কুমার সাহা (দেশকন্ঠ ডটকম), মো: আবুবকর সিদ্দিক (সাপ্তাহিক আজকাল), এস.এম. সরোয়ার হোসেন (সাপ্তাহিক প্রবাস), সীমা সুস্মিতা (দেশকন্ঠ ডটকম), তোফাজ্জল লিটন (সমকাল), মো: শামীম আহমেদ (প্রবাস নিউজ ডটকম), পাপিয়া বেগম (সাপ্তাহিক প্রবাস), স্যামুয়েল এস. পিনারু (সাপ্তাহিক প্রবাস), হাসান মাহমুদ (আইবি টিভি ইউএসএ), মেহের উল্লাহ সানি (এসএটিভি), মো: মামুন হাওলাদার (এশিয়ান টিভি),আবু হেনা সিজান (প্রথম আলো), তাসনিসা জান্নাত (সিবিএন টিভি ইউএসএ), রোকেয়া দীপা (প্রথম আলো) প্রমুখ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
