Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আাটলাণ্টিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোসের সন্মানে কাউন্সিলম্যান হোসাইন মোর্শেদের নৈশভোজ

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: December 28, 2022 | 10:08 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোসের সন্মানে
আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ডের কাউন্সিলম্যান মোঃ হোসাইন মোর্শেদ নৈশভোজের আয়োজন করেন। গত ২৭ ডিসেম্বর,  মংগলবার রাতে অভিজাত রেঁস্তোরা রুথস ক্রিস স্টিক হাউসে  নৈশভোজ অনুষ্ঠিত হয়।
নৈশভোজের শুরুতে জেমস সারকোসকে শুভেচছা উপহার দিয়ে বরন করেন আটলান্টিক সিটির প্রথম বাংলাদেশি আমেরিকান কাউন্সিলম্যান মোঃ হোসাইন মোর্শেদ ।   এরপর আটলান্টিক সিটির  অগ্নি নির্বাপণ বিভাগের প্রধান স্কট ইভানস, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,  ,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম  বাবুল, সিটি হলের মার্কেনটাইল বিভাগের পরিচালক ডেল ফিন্স, ভিয়েতনামী কমিউনিটি  ব্যক্তিত্ব  ডেভিড এনগুয়েন , পাকিস্তানী কমিউনিটি ব্যক্তিত্ব আমজাদ রহমান, ভেনিস পার্ক সিভিল সোসাইটির সহসভাপতি ফ্রেড গ্রানেজ পুলিশ প্রধান  জেমস সারকোসকে শুভেচছায় সিক্ত করেন।
নৈশভোজে  বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। আটলান্টিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোস তাঁর সন্মানে নৈশভোজ আয়োজন করায় কাউন্সিলম্যান মোঃ হোসাইন মোর্শেদকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি তাঁর দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার লক্ষ্যে কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ