Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আন্তর্জা‌তিক লেখক দিবস উপলক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে শিল্প সাহিত্যের অন্তর্জাল আসর অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: December 30, 2022 | 11:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার নবম শিল্প সাহিত্যের আসর ও আন্তর্জা‌তিক লেখক দিবস এর উপর আ‌লোচনা অনুষ্ঠান গত ২৯শে ডি‌সেম্বর ‌বৃহস্পতিবার  রাত আটটায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ডি‌সি বই‌মেলার চিন্তক কব‌ি দস্তগীর জাহাংগির তুঘ্রীল এর সভাপতিত্বে  লেখক আবু সাঈদ রত‌ন এর সূচনা বক্তব‌্য ও কব‌ি খালেদ সরফুদ্দীন এর শুভেচছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

নান্দনিক এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কব‌ি রওনক আফ‌রোজ ও কব‌ি রওশন হাসান। তাঁদের সঞ্চালনায় বাংলাদেশ. কানাডা ও যুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভাষী লেখক, কবি, ছড়াকার, আবৃত্তিকার ও সংগীত শিল্পীরা অংশগ্রহন করেন।

প্রায় দুই ঘন্টা ব্যাপী স্থায়ী এই অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পীরা কথামালা, ছন্দ, কাব্য ও সুরে অনুষ্ঠানে যারা সংযুক্ত ছিলেন তাদেরকে বিমোহিত করেন।

উল্ল‌েখ‌্য, প্রতিবছর ৩১শে ডি‌সেম্বর আন্তর্জা‌তিক লেখক দিবস ঘোষনার দাব‌িকে কেন্দ্র কর‌ে  ২১তম আন্তর্জা‌তিক লেখক দিব‌সের আ‌লোচনা, কব‌িতা পাঠ ও গা‌নের মুর্ছনায়  নান্দনিক এই আয়োজনে বাংলাদেশ রাইটার্স  ক্লাবের প্রতিষ্ঠাতা বাংলা একা‌ডে‌মির মহাপ‌রিচালক কব‌ি মুহম্মদ নূরুল হুদা, কব‌ি সানাউল হক, কব‌ি ইউসুফ রেজা, দিনার মনি, বিমল সরকার, হোসাইন কবির, কব‌ি দস্তগির জাহাংগির তুঘ্রিল, কব‌ি সো‌নিয়া কা‌দির, কব‌ি সুস্ম‌তিা দেবনাথ, কব‌ি বেন‌জির সিকদার, কব‌ি আ‌নোয়ার সে‌লিম,কব‌ি ধনন্জয় সাহা, কথাশিল্পী শাহাব আহ‌মেদ, কানাডা থে‌কে কব‌ি মৌ মধুবন্তী, কব‌ি এ‌বএি‌ম সা‌লেহউদ্দ‌িনি, কব‌ি মিশুক সে‌লিম, কব‌ি ডাক্তার রওনক আফ‌রোজ, কবি সুমন শামসুদ্দ‌িন প্রমুখ অংশগ্রহন করেন।

বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র  শাখার সদস্য সচিব খালেদ সরফুদ্দীন ,সমন্বয়ক আবু সাঈদ রতন  এবং অনুষ্ঠা‌নের সভাপতি কব‌ি দস্তগীর জাহাংগির তুঘ্রীল শিল্পসাহিত্যের ভার্চুয়াল এই আয়োজন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উল্ল‌েখ‌্য, বাংলা‌দেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক কব‌ি মিশুক সে‌লিম আন্তর্জা‌তিক লেখক দিব‌সের মূল অনুষ্ঠা‌ন‌ে অংশগ্রহনের জন‌্য বাংলা‌দে‌শে অবস্হান কর‌ছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ