Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সর্বজনীন প্রাক-বড়দিন উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: December 31, 2022 | 5:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে সম্প্রতি বড়দিনের পূর্বে অনুষ্ঠিত হলো সার্বজনীন প্রাক-বড়দিন উৎসব। রিচ বাংলা মিশন, কাটরিন লাভ ফর বাংলাদেশ ও গ্লোবাল বাংলা মিশনের যৌথ উদ্যোগে গত ২৩ শে ডিসেম্বর বিকাল ৬:৩০ মিনিটে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট পার্টি হলে প্রাক-বড়দিন উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খ্রীস্টবিশ্বাসী, আমন্ত্রীত অতিথি ও কমিউনিটির সুধীজনের উপস্থিতে উচ্ছাস ও আনন্দের প্রাক-বড়দিন উদযাপন করা হয়। শুরুতে সঞ্চালক রেভাঃ যোষেফ ডি বিশ্বাস সকলকে অভ্যর্থনা জানান।অতিথিদের উপস্থিতিতে ক্রিসমাসের কেক কাটা হয়। বড়দিনের ধর্মিয় গান পরিবেশন করেন জর্জ পিন্টু অধিকারী ও তার দল। বাইবেল পাঠ করেন পিয়ালী বৈদ্য, প্রারম্ভিক প্রার্থনা করেন অল ন্যাশন চার্চ বাংলা গ্রুপের পালক রেভাঃ ড. এ্যালড্রিন পি বৈদ্য। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে স্বাগত জানান রিচ বাংলা মিশনের পরিচালক রেভা. ড. প্রদীপ দাস, ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা কেলভিন মন্ডল, গ্লোবাল বাংলা মিশন এর পরিচালক ও ইভ্যানজেলিক্যাল বাংলা চার্চ পালক রেভা: যোষেফ ডি বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেন্টার রিচ বাইবেল চার্চ-এর মিশন চেয়ারপ্যারসন জন হওয়েল। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন ডেমোক্রাটিক ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী, শো- টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, জেএফকে বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফাউন্ডার সেক্রেটারি গফুর খান, ইভ্যানজেলিক্যাল বেংগলী চার্চ-এর ওয়ারশীপ পাস্টর জর্জ পিন্টু অধিকারী প্রমুখ। বিজয়ের মাসে দেশের গানপরিবেশন করেন মনিকা দাস, বাদ্যে ছিলেন ঢোলক শফিক মিয়া। অনুষ্ঠানে আরো সংগীত পরিবেশন শেলী বড়ুয়া, তম কর। সেন্টা ক্লস সেজে সকলের মাঝে উপহারবিতরণ করেন গ্লেন গার্থী যা উপস্থিত সকলকে আনন্দ দেয়।
উল্লেখ উক্ত তিন সংগঠন বিগত ২০১৬ সাল থেকে কমিউনিটির প্রিয় মানুষদের নিয়ে বড়দিন উৎসব উদযাপন করে আসছে ধারাবাহিকভাবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV