Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : সৎ, চরিত্রবান মানুষের হাতে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির কমিটি দিতে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: January 3, 2023 | 12:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে এস্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্ট মিলনাতনে গত ১লা জানুয়ারী জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যুক্তরাষ্ট্র শাখা বিপুল নেতা কর্মীর উপস্থিতিতে পালন করে। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা আহমেদ শরীফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা সাবেক কমিশনার মোহাম্মদ আলী।

আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাপার সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, জাপার যুব বিষয়ক সম্পাদক শফি আলম, জাপার কোষাধ্যক্ষ জিএম ইলিয়াস, আওয়ামীলীগের সদস্য নাজিম উদ্দিন আহমেদ, সদস্য রফিকুল ইসলাম, সদস্য মনির আহমেদ ও এস্টোরিয়া সোসাইটির সভাপতি আবুল বশর মিলন, বলাকা সোসাইটির সভাপতি আজহারুল হক খোকা, সদস্য আবদুল মোতালেব। আলোচনার শুরুতে বাংলাদেশের শিল্পী মেরুল আহমেদ দেশের জাতীয় সংগীত পরিবেশন করেন এবং  ১ মিনিট নিরাবতা পালন করা হয়।

বক্তারা বলেন, আজ জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান নাই কিন্তু নেতার আদর্শ নিয়ে আমরা আগামী বৎসর পার্টির কাজ করে যাব। তিনি গ্রাম বাংলার গরীব শ্রমিক মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে এই দিনে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। জাতীয় পার্টির সৎ চরিত্রবান মানুষের হাতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা কমিটি দিতে হবে।

যারা নিজের নাম সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে পত্রিকায় প্রচারণা করেন তাদের পার্টি থেকে বহিস্কার করার জন্য চেয়ারম্যান ও মহা-সচিব এর প্রতি বিশেষভাবে অনুরোধ জানান বক্তারা। জাতীয় পার্টির প্রধানপৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ পার্টির সকলে মিলেমিশে কাজ করার যে আহ্বান জানান জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা নেত্রীকে ধন্যবাদ জানান। বক্তারা বলেন, আগামী দিনে রংপুর হবে এরশাদের ঘাটি। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। রংপুর সিটি করর্পোশেনে জাতীয় পার্টির নির্বাচিত মেয়র মোস্তফিজুর রহমান মোস্তফাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ