নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত গাজীপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ’র নতুন কমিটি; জমকালো সাংস্কৃতিক পরিবেশনা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হলো গাজীপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনকের নতুন কমিটি। উডসাইডের গুলশান ট্যারেস পার্টি হলে ১ জানুয়ারী কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেকে পরিবেশিত হয় জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। উচ্ছ্বাস-আনন্দ, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল গাজীপুরবাসীর মিলন মেলা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি এমডি এ জুয়েলের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক মোল্লা বাবুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা নাইম আহমেদ, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এটর্নি মঈন চৌধুরী, প্রধান উপদেষ্টা আবুল মনসুর খান ও উপদেষ্টা ইকবাল হোসেন ভূঁইয়া বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও উপদেষ্টা সিরাজুল মোড়ল বাবুল, মাসুদ রানা, ইয়েলো সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশন ইউএসএ’র সভাপতি শরীফ আহমেদ লস্কর, উপদেষ্টা হুমায়ূন ইসলাম, উপদেষ্টা এনামুল কবির, জাইদুল ইসলাম জাহিদ, আপন খান, ডালো, সাবেক সভাপতি ইয়ালো সোসাইটির, তুষার ভূঁইয়া, উপদেষ্টা মেহেদী হাসান, উপদেষ্টা মনি আহমদ, আমীর হোসেন কামাল, উপদেষ্টা মুকলেছ ইসলাম, উপদেষ্টা তাসলিমা আহমেদ, উপদেষ্টা সাইফুল্লাহ ভূঁইয়া, উপদেষ্টা পেটিক রোজারিও, উপদেষ্টা মীর জাকির, জাইদুল বাসেত, উপদেষ্টা অরুন খান, উপদেষ্টা মিজানুর রহমান, উপদেষ্টা নূরুন নাহার বাগমার প্রমুখ।
নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার নাইম আহমেদ। এ সময় নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র বাইবেল পাঠের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত।
শপথ গ্রহণ শেষে অভিষিক্তদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
উৎসবমুখর পরিবেশের এ অনুষ্ঠানে গাজীপুর জেলাবাসীরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাইম আহমেদ নতুন কমিটির কর্মকর্তারা গাজীপুরবাসীর কল্যাণে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। তারা নতুন ইমিগ্র্যান্টদের সহযোগিতা সহ গাজীপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএকে প্রবাসে মডেল সংগঠন হিসেবে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি এমডি এ জুয়েল এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক মোল্লা বাবু বিদায়ী কমিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে গাজীপুরবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক মোল্লা বাবু তার বক্তব্যে গাজীপুর জেলা এসোসিয়েশনের ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন।
সভাপতি এমডি এ জুয়েল তার সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানান।
অভিষেক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত উপভোগ করেন দর্শক-শ্রোতারা। শিল্পীদের মধ্যে ছিলেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, রোকসানা মির্জা, রন্টি, সরোয়ার জাহান জীবন, গাজী এস এ জুয়েল, লিপি রোজারিও এবং কামরুন নাহার রিতা। নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় নৃত্যশিল্পী আননা হাওলাদার।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল