Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমানের তৃতীয় মেয়াদে শপথ

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: January 10, 2023 | 7:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন শেখ রহমান। জর্জিয়া অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টের বিচারপতি চার্লি বেথেলের কাছে তিনি শপথ নিয়েছেন।

শেখ রহমান বলেন, জর্জিয়া অঙ্গরাজ্যে সিনেটর হিসেবে প্রতিনিধিত্ব করতে পেরে আমি ধন্য। আমি যাতে আমার কমিউনিটি, নির্বাচনী এলাকা এবং জর্জিয়া রাজ্যের ভালোভাবে সেবা করতে পারি সে জন্য প্রার্থনা করবেন। তিনি বিশ্বাস করেন পরিশ্রম ও অধ্যবসায় সাফল্য দেবেই।
২০১৮ সালের ২২ মে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৫ থেকে ডেমোক্রেটিক দলের মনোনয়নে স্টেট সিনেটর নির্বাচিত হন বাংলাদেশি-আমেরিকান শেখ রহমান। জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে তিনি প্রথম মুসলিম সিনেটর। ২০২০ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদেও সিনেটর নির্বাচিত হন শেখ রহমান। সম্প্রতি তৃতীয় মেয়াদে তিনি নির্বাচিত হন। কিশোরগঞ্জের বাজিতপুরের সন্তান শেখ মুজাহেদুর রহমান শৈশব এবং কৈশোর কাটিয়েছেন বাংলাদেশে। মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তা বাবার সন্তান শেখ রহমান বাংলাদেশে মাধ্যমিক শিক্ষা সম্পন্নের পর যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। সময় পেলেই জন্মভূমির টানে দেশে যান তিনি।

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV