Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শো’টাইম মিউজিক-এর জমজমাট পিঠা উৎসব, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: January 19, 2023 | 1:28 AM

ইউএসনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শো’টাইম মিউজিক-এর দিনব্যাপী পিঠা উৎসব। ১৫ জানুয়ারি সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে বিপুল প্রবাসী বাংলাদেশির উপচেপড়া ভিড় ছিল এ উৎসবে। অনুষ্ঠান মঞ্চে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পিঠার স্বাদ ও মঞ্চের পরিবেশনায় উৎসবজুড়ে তৈরি হয় বাঙালির চিরচেনা ভিন্ন এক আবহ।
পিঠা উৎসবের বিভিন্ন স্টলে ছিল বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুলি, ভাপা, চিতই, পাটিসাপটা, মাংস পিঠা, নকশা, পাকন, শামুক, ডিম, মিঠা, ক্ষীরপুলি, নারিকেল পুলি, আনারকলি, দুধসাগর, সন্দেশ প্রভৃতি নামে অর্ধশতাধিক পিঠার সমারোহ।
কামরুজ্জামান বাবুর উপস্থাপনায় মঞ্চের পরিবেশনায় ছিল নৃত্য ও সঙ্গীত। জনপ্রিয় সঙ্গীত শিল্পী আলী মাহমুদ, চন্দন চৌধুরী, শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, নীলিমা শশী, শাহরীন সুলতানা, মরিয়ম মারিয়া, লিমন চৌধুরী, শামীম সিদ্দিকী, মাহজাবিন মেহা, সেলিম ইব্রাহিম প্রমুখের গানে মুগ্ধ হন আগত প্রবাসীরা।

পিঠা উৎসবের প্রধান অতিথি চিকিৎসক চৌধুরী সারোয়ারুল হাসান। উৎসবের উদ্বোধন করেন ব্যবসায়ী নূরুল আজিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। শুভেচ্ছা বক্তব্য দেন ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, চলচিত্র অভিনেতা আহমেদ শরীফ, মূলধারার রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ, কমিউনিটি লিডার নাসির আলী খান পল, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাজী আজম, মাসুদ সিরাজী প্রমুখ। অন্যান্যের মধ্যে ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট রাব্বী সৈয়দ, লায়ন আহসান হাবিব, সাইফুল ইসলাম ও হাসান জিলানি।

পিঠা উৎসবের গ্র্যান্ড স্পন্সর ছিলেন শাহনেওয়াজ, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম, ববসায়ী আমির হোসেন কামাল, বিলাল চৌধুরী, দুলাল বেহেদু ও মোশাররফ মিয়া। পিঠা উৎসবের আয়োজনে সহযোগিতায় ছিলেন আশা হোমকেয়ার প্রেসিডেন্ট আকাশ রহমান।
অনুষ্ঠানে আয়োজকরা প্রবীণ কমিউনিটি লিডার নাসির আলী খান পলের সম্মানে তার জন্মদিনের কেক কাটেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ