নিউইয়র্কে কর্ণফুলী ট্রাভেল্সের ওমরা হজ্ব বিষয়ক কর্মশালা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কর্ণফুলী ট্রাভেলস অফিসে গত ৩ জানুয়ারী ওমরা হজ্ব বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ওমরা হজ্ব পালনের পদ্ধতি, হাজীদের সেবা প্রদান, বিধিবিধানসহ ওমরা হজ্ব পালনের যাবতীয় পরামর্শ দেওয়া হয়।
কর্ণফুলী ট্রাভেলস’র কর্ণধার মো. সেলিম হারুন জানান, কর্ণফুলী ট্রাভেল্স এর প্রথম ওমরা হজ্ব গ্রুপ গত ৫ আগষ্ট ২০২২ ওমরা পালনে গিয়েছিলো। তারপর থেকে পর্যায়ক্রমে প্রতি মাসে কর্ণফুলী ট্রাভেল্স এর তত্ত্বাবধানে ২/৩ টা করে গ্রুপ ওমরা হজ্বে যাচ্ছে।
মো. সেলিম হারুন জানান, প্রতিটা গ্রুপই ৫ তারকা হোটেল থাকে। প্রতি প্যাকেজে সার্ভিসের মধ্যে থাকে এয়ার লাইন্স টিকিট, ৫ তারকা হোটেল, ভিসা, ট্রান্সপোটেশন, এয়ারপোর্ট থেকে পিকআপ, এয়ারপোর্টে ড্রপঅফসহ ওমরা হজ্ব গাইড। মো. সেলিম হারুন বলেন, এছাড়াও সৌদিতে যেকোন প্রকার সহযোগিতার জন্য আমাদের নিজস্ব গাইড থাকে। আমাদের প্যাকেজে হোটেল রুম শেয়ার নয়, আমরা ফ্যামিলিওয়াইজ রুম দিয়ে থাকি। শুধুমাত্র প্যাকেজের মূল্য যাতে সাধ্যের মধ্যে থাকে সেক্ষেত্রে সিঙ্গেলদের রুম শেয়ার করা হয়।
তিনি বলেন, আমরা ২০২৩ সালে প্রথম যে গ্রুপ ১৬ জানুয়ারী পাঠিয়েছি, তাদের সবাইকে ৩ জানুয়ারী আমাদের নিজস্ব অফিসে আসার জন্য অনুরোধ করেছিলাম, অনেকে এসেছেন আবার অনেকেই সময়ের অভাবে আসতে পারেননি। ইতিমধ্যে ওই গ্রুপের সব হাজীরা মক্কা-মদিনায় অবস্থান করছেন। কর্ণফুলী ট্রাভেল্স দীর্ঘদিন আপনাদের সহযোগিতায় এই ভাবে সেবা দিয়ে যাচ্ছে। আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসে যোগাযোগ করুন, ফোন: ৭১৮-২০৫-৬০৫০/৯১৭-৬৯১-৭৭২১।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল