নিউইয়র্কে নীলফামারীর তিন ব্যক্তিকে বৃহত্তর রংপুর সমিতির সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নীলফামারী জেলার তিনজন স্বনামধন্য ব্যক্তির নিউইয়র্ক আগমন উপলক্ষে বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি গত ২১ শে জানুয়ারী শনিবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি খতিব উদ্দিন সরকারের সভাপতিত্বে আগত অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অতিথিরা হলেন নীলফামারী নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সমাজসেবক আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সাবেক কর্মকর্তা শামসুল ইসলাম, ঝাড়বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি খান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ছাত্রনেতা ও নীলফামারী জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন সস্ত্রীক উপস্থিত থাকায় তাদেরকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়। সংবর্ধনায় অতিথিবৃন্দ বলেন, বৃহত্তর রংপুর সমিতির মহত কর্মে আমরা অভিভূত। আমরা সমিতির সাথে একত্মতা ঘোষণা করলাম।
সভাপতি খতিব উদ্দিন বলেন ১৯৯৩ সালে বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়। জন্মলগ্ন থেকে অদ্যাবধি আমরা জনকল্যাণে কাজ করে যাচ্ছি। ইতিপূর্বে উলিপুরের ৪টি পরিবারকে রিক্সা প্রদান করেছি। ডোমারে দুস্থ মহিলাদের পূর্ণবাসনের জন্য ৮টি সেলাই মেশিন প্রদান করা হয়। সমিতির উপদেষ্টা ডাঃ রেহেনা জামান এর অর্থায়নে প্রতি বৎসর ১০ জন গরীব মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া বন্যায় ত্রান সামগ্রী, অন্ধ লোকের মাঝে লাঠি বিতরণসহ শীতবস্ত্র বিতরণ করা হয়। এবারের শীতে সমিতির সভাপতি খতিব উদ্দিন সরকার নিজে উপস্থিত থেকে উলিপুর, ডোমার, চিলমারি, চিলাহাটি, নীলফামারী জেলায় শীতার্থ মানুষের মাঝে বিপুল পরিমাণ শীতবস্ত্র বিতরণ করে গত ১৫ই ফ্রেব্রুয়ারী ফিরে আসে। বৃহত্তর রংপুর সমিতির কার্যক্রম মানব সেবায় নিয়োজিত, এটা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
সংগঠনের সাধারণ সম্পাদক নূর ইসলাম বর্ষনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ মীর রশিদ, মোশারফ হোসেন, ওয়াহিদুল ইসলাম, আবদুর রহিম, রোকনুজ্জামান রোকন, সাবিহা, পিয়া, সুলতানা, নাজমা খাতুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল