নিউইয়র্কে সানিসাইড মুসলিম সেন্টারের ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে উডসাইডের গুলশাল টেরেস এ শুক্রবার ২০ জানুয়ারী ২০২৩ অনুষ্ঠিত হলো সানিসাইড মুসলিম সেন্টারের ফান্ডরেইজিং ডিনার। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাফোক ইসলামিক সেন্টার এর ইমাম শায়খ আব্দুল্লাহ ইজাত বায়োমী ও বিশিষ্ট ক্বারী দারুল ইসলাহ হিফজ একাডেমীর ইমাম ও ডিরেক্টর শায়খ ওয়ালীদ। মদিনা ইউনিভাসির্টির সদ্য গ্র্যাজুয়েট ইউসুফ চৌধুরীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জনাব আবু সালেহ শোয়াইব এর সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ ও নাকিব হামিদ। সানিসাইড মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট পারভেজুর রহমান মসজিদের চিত্র উপস্থাপন করে সকলকে মসজিদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
শায়খ ওয়ালিদ এবং সুললিল কন্ঠে কুরআন সকলের মর্ম স্পর্শ করে। শায়খ আব্দুল্লাহ ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠান গুরুত্ব উল্লেখ করে উপস্থিত সকলকে মসজিদে দান করতে উদ্ধুদ্ধ করেন। পুরো অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন মসজিদের সেক্রেটারী নাসির হায়দার। ফান্ডরেইজিং কমিটির আহবায়ক আব্দুল হামিদ সোহেল উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। ডিনার পর্ব শেষে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি