Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, মুক্তিযোদ্ধা দল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: January 27, 2023 | 10:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৭ তম জন্মদিন পালিত হয়েছে। যুক্তরাষ্ট্র যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, মুক্তিযোদ্ধা দল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে গত ২২শে জানুয়ারী রোববার বাদ এশা জ্যাকসন হাইটস জামে মসজিদে এ উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক দোয়া মাহফিল পরিচালনা করেন।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো সহ শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।
যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েম, সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাকসুদ আহমেদ প্রমুখ। দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আর আওয়ামী সরকার বাকশাল কায়েম করে দেশে একদলীয় শাসন কায়েম করেছিলো।
বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। নব্য বাকশালী সরকার ও ভারতীয় সেবাদাসের সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তরুন প্রজন্মের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক ও গণতান্ত্রিক সরকার গঠন করবে ইনশাল্লাহ। দেশ ও প্রবাসের সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে হাসিনা সরকারের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV