নিউইয়র্কে বগুড়া সোসাইটি ইউএসএ’র ৩০০ কবরস্থান ক্রয়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কস্থ বগুড়াবাসীর সংগঠন বগুড়া সোসাইটি ইউএসএ ইনক এর দীর্ঘদিনের প্রত্যাশিত প্রকল্প, মানুষের সর্বশেষ আশ্রয়স্থল জায়গা ক্রয় করার প্রচেষ্টা এখন সফল হয়েছে। সেই বিষয়ে বিস্তারিত জাননো এবং আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সোসাইটির কার্যকরি পরিষদ, উপদেষ্টা পররিষদ ও ষ্ট্রাষ্টি বোর্ডসহ বগুড়াবাসীর যৌথ একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে গত ২১ জানুয়ারী ২০২৩ শনিবার সন্ধ্যায়। জ্যাকসন হাইটসের মামুন টিটরিয়ালে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহব্বত আলী আকন্দ। এবং সভাটি সঞ্চালনা ও কবরস্থানের জায়গা ক্রয় সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরেছেন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

যৌথসভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা পরিষদের সগস্য আব্দুল মান্নান, উপদেষ্টা অধ্যক্ষআজিজুল হক মুন্না, উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম মান্না, উপদেষ্টা রাফেল তালুকদার, উপদেষ্টা আতোয়ারুল আলম, সিনিয়র সহ সভাপতি ডঃ জাকিরুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মাদ আলী, সহ সভাপতি জুয়েল আহদে, সাংগঠনিক সম্পাদক রাশেদ আল হেলাল (রতন), প্রচার সম্পাদক গোলাম রব্বানী রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ আপ্যায়ন সম্পাদক খাদেমুল ইসলামরুবেল, এক নং সদস্য মোঃ সাইফুল ইসলাম (কুইন্স), সদস্য নাফিউস সাদি, আবু তাহের, আবু তাহের এম আলম সহ অসংখ্য বগুড়াবসী। সভায় এরকম একটি মহৎ কাজের সাথে একমত পোষন এবং বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের পদক্ষেপের প্রতি সন্তোষ প্রকাশ করে মহান আল্লাহর সন্তুষ্টির জন্যে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সহ সভাপতি মোহাম্মাদ আলী। সংগঠনের সভাপতি মহব্বত আলী আকন্দ এবং সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলামকে সাধুবাদ জানান।
এদিকে বগুড়া সোসাইটি ইউএসএ ইন্ধসঢ়;ক এর উদ্যোগে মানুষের জীবনের সর্বশেষ ঠিকানা ৩০০ টি কবরস্থান ক্রয়ের কন্টাক্টপেপারসহ আনুসঙ্গিক কাগজপত্র গত ২৫ জনুয়ারী বুধবার সোসাইটির সভাপতি মহব্বত আলী আকন্দ এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করেছেন কবরস্থানের জায়গার স্বত্ত্বাধীকারী মিষ্টার মাইকেল।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি