Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শো টাইম মিউজিকের এবারের ঢালিউড অ্যাওয়ার্ড ম্যানহাটান সেন্টারে জুনে: বাংলাদেশ থেকে অনেক স্বনামধন্য শিল্পীকে একই মঞ্চে আনার উদ্যোগ

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: January 29, 2023 | 12:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে শো টাইম মিউজিকের এবারের ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে আগামী জুনে। ম্যানহাটান সেন্টারে এ ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে । এর আগে ২০১২ সালে সেখানে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। প্রায় এক যুগ পর আবারও ম্যানহাটান সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।


আলমগীর খান আলম জানান, এবারের আয়োজন বড় পরিসরে হবে। এ কারণে বাংলাদেশ থেকে স্বনামধন্য অনেক শিল্পীকে একই মঞ্চে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিল্পীদের মধ্যে রয়েছেন অভিনেতা শাকিব খান, অভিনেত্রী পূজা চেরি, অভিনেত্রী অপু বিশ্বাস, অভিনেত্রী পরীমনি ও অভিনেতা রাজ। তাদের এক মঞ্চে হাজির করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজক। বাকিটা নির্ভর করছে শিল্পীদের শিডিউল এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় আলোচনার পর।
আলমগীর খান আলম বলেন, আগামী অনুষ্ঠানের জন্য অভিনয়শিল্প শাকিব খান, পূজা চেরি ও অপু বিশ্বাসকে আমন্ত্রণ জানানো হবে। শাকিব খান ও অপু বিশ্বাসের আসার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বর্তমান সময়ের  আলোচিত পরীমনি ও রাজকে আনার চেষ্টা হচ্ছে। আশা করা হচ্ছে, তারাও আসতে পারেন। এ ছাড়া আরিফিন নিশো, সাবিলা নূরসহ বেশে কয়েকজনকে আনা হতে পারে। বেশ কয়েকজন সংগীতশিল্পী ও নৃত্যশিল্পীও তালিকায় রয়েছেন। জনপ্রিয় সব শিল্পীকে একই মঞ্চে হাজির করতে পারলে অনুষ্ঠানটি জাঁকজমক হবে।
আলমগীর খান আলম আরও বলেন, আমি চেষ্টা করছি করোনার পর এবার আরও বড় পরিসরে অনুষ্ঠানটি করার। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিচ্ছি। সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে। শাকিব খান এখন এখানেই আছেন। তার সঙ্গে কথা বলেই চূড়ান্ত করা হবে। অনেক দর্শকই জানতে চেয়েছেন, কারা কারা আসছেন, তারা এ ব্যাপারে ভীষণ আগ্রহী। আমরা দর্শকদের আগ্রহকেও প্রাধান্য দিচ্ছি। দর্শকদের কেউ কেউ নিজেদের পছন্দের শিল্পীর সরাসরি পারফরম্যান্স দেখতে চান। ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠান দর্শকদের কাছে অনেক উপভোগ্য হবে জানান আলমগীর খান আলম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV